৫০/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৮৯৯ - তওবা

মহান আল্লাহর বাণী : “নিশ্চয়ই সৎকর্ম গুনাহসমুহকে দূর করে দেয়।” (সূরাহ্ হূদ ১১ : ১১৪)

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৯৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ - قَالَ - وَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمَّا قَضَى الصَّلاَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْ فِيَّ كِتَابَ اللَّهِ . قَالَ «هَلْ حَضَرْتَ الصَّلاَةَ مَعَنَا» . قَالَ نَعَمْ . قَالَ «قَدْ غُفِرَ لَكَ» .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক লোক নবী (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি ‘হদ্দ্‌’ যোগ্য অপরাধ করে ফেলেছি। অতএব আপনি আমার উপর তা’ প্রয়োগ করুন। রাবী বলেন, তখন সালাতের সময় হলো এবং লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করল। সালাত আদায় হয়ে গেলে লোকটি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি ‘হদ্দ্‌’ যোগ্য অন্যায় করে ফেলেছি। তাই আপনি আল-কোরআনের বিধানানুসারে আমার উপর ‘হদ্দ্‌’ কার্যকর করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করছিলে? লোকটি বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাকে মাফ করা হয়েছে।

ই.ফা. ৬৭৫০, ই.সে. ৬৮০৬

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন