৫০/৯. অধ্যায়ঃ
কা‘ব ইবনু মালিক (রাঃ) ও তাঁর দু’ সাথীর তাওবার বিবরণ
সহিহ মুসলিম : ৬৯১২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯১২
وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، - وَهُوَ ابْنُ عُبَيْدِ اللَّهِ - عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ عَمِّهِ، عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ وَكَانَ قَائِدَ كَعْبٍ حِينَ أُصِيبَ بَصَرُهُ وَكَانَ أَعْلَمَ قَوْمِهِ وَأَوْعَاهُمْ لأَحَادِيثِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ أَبِي كَعْبَ بْنَ مَالِكٍ وَهُوَ أَحَدُ الثَّلاَثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ يُحَدِّثُ أَنَّهُ لَمْ يَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا قَطُّ غَيْرَ غَزْوَتَيْنِ . وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ وَغَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَاسٍ كَثِيرٍ يَزِيدُونَ عَلَى عَشْرَةِ آلاَفٍ وَلاَ يَجْمَعُهُمْ دِيوَانُ حَافِظٍ .
‘উবাইদুল্লাহ ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
কাব (রাঃ) চক্ষু রোগে আক্রান্ত হবার পর উবাইদুল্লাহ তাঁকে পরিচালনা করতেন। তিনি তাঁর কওমের মাঝে সবচেয়ে প্রজ্ঞাবান লোক ছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের হাদীস বেশি হিফাযাতকারী ছিলেন। যে তিনজন লোকের তাওবা গ্রহণ করেছিলেন, আমার পিতা কাব ইবনু মালিক (রাঃ) ঐ তিন লোকের অন্যতম ছিলেন। আমি তাঁকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) যত যুদ্ধ করেছেন এর মধ্যে তিনি দুইটি ছাড়া আর কোন যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) থেকে পেছনে থাকেননি। তারপর তিনি পূর্বের অনুরূপ ঘটনাটি বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বহু সৈন্য-সামন্ত নিয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের সংখ্যা দশ হাজারের চেয়েও বেশি ছিল। কোন তালিকায় তাঁদের নাম লিখে রাখা ছিল না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৬২, ইসলামীক সেন্টারঃ ৬৮১৭
