৫১/০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৯২৬ - না করা কাজে প্রশংসা চাওয়া

মুনাফিকদের বিবরণ সম্পর্কিত

না করা কাজের প্রশংসা চাওয়ার ভয়াবহতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯২৬

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي، مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، الْخُدْرِيِّ أَنَّ رِجَالاً، مِنَ الْمُنَافِقِينَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ كَانُوا إِذَا خَرَجَ النَّبِيُّ ﷺ إِلَى الْغَزْوِ تَخَلَّفُوا عَنْهُ وَفَرِحُوا بِمَقْعَدِهِمْ خِلاَفَ رَسُولِ اللَّهِ ﷺ فَإِذَا قَدِمَ النَّبِيُّ ﷺ اعْتَذَرُوا إِلَيْهِ وَحَلَفُوا وَأَحَبُّوا أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَنَزَلَتْ ﴾ لاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلاَ تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِنَ الْعَذَابِ﴿

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবিতাবস্থায় কতক মুনাফিক লোকের অভ্যাস এই ছিল যে, নবী (ﷺ) যখন যুদ্ধের জন্যে বের হতেন তখন তারা পিছনে গা ঢাকা দিয়ে থাকতো এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বিরুদ্ধে অবস্থান করাতেই তারা উচ্ছ্বাস প্রকাশ করত। এরপর যখন রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসতেন তখন তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বিভিন্ন অজুহাত পেশ করত, কসম করত এবং প্রত্যাশা করত যেন তারা প্রশংসিত হয় এমন কার্যের উপর যা তারা করেনি।তখন অবতীর্ণ হলোঃ “যারা নিজেরা যা করেছে তাতে আনন্দোল্লাস করে এবং যা নিজেরা করেনি এমন কর্মের জন্য প্রশংসিত হতে পছন্দ করে, তারা ‘আযাব থেকে রেহাই পাবে- আপনি কক্ষনো এমন মনে করবেন না। তাদের জন্যে আছে কঠিন ‘আযাব”- (সূরা আ-লি ‘ইমরান ৩ : ১৮৮)।

ই.ফা. ৬৭৭৬, ই.সে. ৬৮৩১

সহীহ মুসলিম হাদিস ৬৯২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর জীবিতাবস্থার কিছু মুনাফিকের অভ্যাস তুলে ধরা হয়েছে। নবী صلى الله عليه وسلم যখন যুদ্ধের জন্য বের হতেন, তারা পিছনে লুকিয়ে থাকত। তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বিরুদ্ধে অবস্থান করে খুশি হতো। কিন্তু নবী صلى الله عليه وسلم ফিরে এলে তারা অজুহাত পেশ করত, শপথ করত এবং এমন কাজের জন্য প্রশংসা পেতে চাইত যা তারা করেনি। তখন আল্লাহ আয়াত নাযিল করেন যে যারা নিজেদের কাজ নিয়ে আনন্দ করে এবং যা করেনি তার জন্য প্রশংসা পছন্দ করে, তারা আযাব থেকে রেহাই পাবে মনে করা যাবে না। এই হাদিসে মুনাফিকি, মিথ্যা অজুহাত, লোক দেখানো ভাব এবং না করা কাজের কৃতিত্ব নেওয়ার ভয়াবহতা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • না করা কাজের প্রশংসা চাওয়া মুনাফিকি আচরণের সঙ্গে যুক্ত।
  • ভুল ঢাকতে মিথ্যা অজুহাত ও শপথ বিপজ্জনক।
  • দায়িত্ব থেকে পিছিয়ে গিয়ে কৃতিত্ব চাওয়া কঠিন নিন্দার বিষয়।
  • আল্লাহ মানুষের বাহ্যিক কথা ও ভিতরের অবস্থাও জানেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন