৫১/০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৯৩৩ - কাতিবে ওহীর পালানো ও পরিণতি

মুনাফিকদের বিবরণ সম্পর্কিত

কাতিবে ওহীর পালানোর ভয়াবহ পরিণতি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৩৩

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - وَهُوَ ابْنُ الْمُغِيرَةِ - عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ مِنَّا رَجُلٌ مِنْ بَنِي النَّجَّارِ قَدْ قَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ وَكَانَ يَكْتُبُ لِرَسُولِ اللَّهِ ﷺ فَانْطَلَقَ هَارِبًا حَتَّى لَحِقَ بِأَهْلِ الْكِتَابِ - قَالَ - فَرَفَعُوهُ قَالُوا هَذَا قَدْ كَانَ يَكْتُبُ لِمُحَمَّدٍ فَأُعْجِبُوا بِهِ فَمَا لَبِثَ أَنْ قَصَمَ اللَّهُ عُنُقَهُ فِيهِمْ فَحَفَرُوا لَهُ فَوَارَوْهُ فَأَصْبَحَتِ الأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا ثُمَّ عَادُوا فَحَفَرُوا لَهُ فَوَارَوْهُ فَأَصْبَحَتِ الأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا ثُمَّ عَادُوا فَحَفَرُوا لَهُ فَوَارَوْهُ فَأَصْبَحَتِ الأَرْضُ قَدْ نَبَذَتْهُ عَلَى وَجْهِهَا فَتَرَكُوهُ مَنْبُوذًا .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

বানী নাজ্জার-এর এক লোক আমাদের সাথে ছিল। সে সূরা আল-বাকারাহ্‌ এবং সূরা আ-লি ‘ইমরান তিলাওয়াত করেছিল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ থেকে কাতিবে ওহীর দায়িত্ব পালন করত। পরে পালিয়ে গিয়ে সে কিতাবীদের সাথে মিলে যায়। রাবী বলেন, তারা তাকে খুব সমাদর করল এবং বলল, এ ব্যক্তিটি মুহাম্মাদ (ﷺ)-এর কাতিব ছিল। এতে তারা খুবই আনন্দিত হলো।এরপর বেশি দেরি হয়নি, আল্লাহ তা‘আলা তাদের মাঝেই তাকে ধ্বংস করে দিলেন। তারপর তারা তার জন্য গর্ত করে তাকে ঢেকে দিলো। সকালে দেখা গেল যে, জমিন তার লাশ বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর আবার তারা গর্ত করে তাকে পুঁতে দিলো। সকালে দেখা গেল যে, জমিন তার লাশটি বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর পুনরায় তারা তার জন্য গর্ত করে তাকে তাতে পুঁতে রাখল। সকালে দেখা গেল, এবারও জমিন তার লাশ বের করে মাটির উপর ফেলে দিয়েছে। কাজেই তারা তাকে নিক্ষিপ্ত অবস্থায় পরিত্যাগ করলো।

ই.ফা. ৬৭৮৩, ই.সে. ৬৮৩৮

সহীহ মুসলিম হাদিস ৬৯৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বনী নাজ্জারের এক ব্যক্তির কথা এসেছে। সে সূরা বাকারা ও সূরা আল-ইমরান পড়েছিল এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পক্ষ থেকে কাতিবে ওহীর দায়িত্ব পালন করত। পরে সে পালিয়ে আহলে কিতাবদের সঙ্গে মিলিত হয়। তারা তাকে সম্মান দেয় এবং বলে, এ ব্যক্তি মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-এর কাতিব ছিল। কিন্তু বেশিদিন যায়নি, আল্লাহ তাকে তাদের মাঝেই ধ্বংস করেন। তারা তাকে দাফন করে, কিন্তু সকালে দেখা যায় মাটি তার লাশ বের করে দিয়েছে। এ ঘটনা বারবার ঘটে। শেষে তারা তাকে ফেলে রেখে দেয়। এখানে মূল শিক্ষা হলো, জ্ঞান, দায়িত্ব ও কাছের অবস্থান থাকা সত্ত্বেও সত্য থেকে সরে গেলে পরিণতি ভয়াবহ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্মীয় দায়িত্ব পাওয়া বড় আমানত।
  • সত্য জানার পর তা ছেড়ে দেওয়া ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।
  • মানুষের সম্মান সবসময় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার প্রমাণ নয়।
  • আল্লাহ চাইলে মানুষের গোপন পরিণতি প্রকাশ করে দিতে পারেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন