৫২/০. অধ্যায়ঃ
কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা
সহিহ মুসলিম : ৬৯৩৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৩৯
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يَقُولُ سَمِعْتُ عَلْقَمَةَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ . قَالَ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ ( وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ)>
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক ইয়াহুদি পাদরী নবী (ﷺ)-এর কাছে এসে সম্বোধন করে বলল, ‘হে মুহাম্মাদ! অথবা (বলল) হে আবুল কাসিম! “কেয়ামতের দিন আল্লাহ তা'আলা আকাশমণ্ডলীকে এক আঙুলে, জমিনসমূহকে এক আঙুলে, পাহাড় ও গাছপালাকে এক আঙুলে; পানি ও মাটি এক আঙুলে এবং সকল প্রকার সৃষ্টিকে এক আঙুলে তুলে ধরবেন। তারপর এগুলো দুলিয়ে বলবেন, আমিই বাদশাহ, আমিই অধিপতি”’। পাদরীর কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বিস্ময়ের সাথে তার সত্যায়ন স্বরূপ হাসলেন। অতঃপর তিনি পাঠ করলেন: (অর্থ) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি। কেয়ামতের দিন সমস্ত পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে এবং আকাশমণ্ডলী থাকবে তাঁর ডান হাতের মুঠোয়। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক স্থাপন করে, তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে” - (সূরা আয-যুমার ৩৯ : ৬৭)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৮৯, ইসলামীক সেন্টারঃ ৬৮৪৩
