৫২/০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৯৪১ - আকাশ-জমিনের মালিক একমাত্র আল্লাহ

কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা

আকাশ-জমিনের মালিক একমাত্র আল্লাহ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৪১

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يَقُولُ سَمِعْتُ عَلْقَمَةَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ. قَالَ فَرَأَيْتُ النَّبِيَّ ﷺ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ ﴾ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ﴿>

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আহলে কিতাবদের জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আবুল কাসিম! আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এক আঙ্গুলে, ভূমণ্ডল এক আঙ্গুলে, গাছপালা ও আর্দ্র মাটি এক আঙ্গুলে এবং সকল সৃষ্টি এক আঙ্গুলে তুলে ধরবেন। এরপর তিনি বলবেন, আমিই বাদশাহ, আমিই রাজা। রাবী বলেন, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমনভাবে হাসতে দেখলাম যে, তাঁর মাড়ি মুবারকের দাঁতগুলো প্রকাশ পেলো। এরপর তিলাওয়াত করলেন, (অর্থ) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি”।

ই.ফা. ৬৭৯১, ই.সে. ৬৮৪৪৫

সহীহ মুসলিম হাদিস ৬৯৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আহলে কিতাবের এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলে, আল্লাহ কেয়ামতের দিন আকাশমণ্ডলী, ভূমণ্ডল, গাছপালা, আর্দ্র মাটি এবং সব সৃষ্টি নিজ ক্ষমতায় ধরে বলবেন, আমিই বাদশাহ, আমিই রাজা। রাবী বলেন, তখন তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এমনভাবে হাসতে দেখেন যে তাঁর মাড়ির দাঁত প্রকাশ পায়। এরপর নবী (صلى الله عليه وسلم) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান করেনি”—এই আয়াত তিলাওয়াত করেন। এই হাদিস আল্লাহর একত্ব, তাঁর পূর্ণ রাজত্ব এবং কেয়ামতের দিনের বাস্তব ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। মানুষ যত বড়ই হোক, সব সৃষ্টি আল্লাহর অধীন। তাই আল্লাহর সম্মান ও তাওহীদকে সঠিকভাবে মানা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সব সৃষ্টি আল্লাহর ক্ষমতার অধীন।
  • আল্লাহই কেয়ামতের দিন প্রকৃত রাজা।
  • আল্লাহর সম্মান ও তাওহীদকে হালকা করা যাবে না।
  • নবী (صلى الله عليه وسلم) কুরআনের আয়াত দিয়ে বিষয়টি বুঝিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন