৫২/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৯৫২ - রূহ সম্পর্কে জ্ঞানের সীমা

নবী (ﷺ)-কে ইয়াহূদীদের রূহ্‌ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ ও আল্লাহর বাণীঃ “ওরা আপনাকে রূহ্‌ সম্পর্কে জিজ্ঞেস করছে”

রূহ সম্পর্কে মানুষকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৫২

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ ﷺ فِي حَرْثٍ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَسِيبٍ إِذْ مَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ فَقَالُوا مَا رَابَكُمْ إِلَيْهِ لاَ يَسْتَقْبِلُكُمْ بِشَىْءٍ تَكْرَهُونَهُ .فَقَالُوا سَلُوهُ فَقَامَ إِلَيْهِ بَعْضُهُمْ فَسَأَلَهُ عَنِ الرُّوحِ - قَالَ - فَأَسْكَتَ النَّبِيُّ ﷺ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا فَعَلِمْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ - قَالَ - فَقُمْتُ مَكَانِي فَلَمَّا نَزَلَ الْوَحْىُ قَالَ ﴾ وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً﴿>

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি নবী (ﷺ)-এর সঙ্গে এক ফসলি জমিতে চলছিলাম। সে সময় তিনি একটি খেজুর শাখার ছড়ির উপর ভর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ইয়াহূদীদের একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন তারা একজন আরেকজনকে বলাবলি করতে লাগল, রূহ সম্বন্ধে তাঁকে প্রশ্ন করো। তাদের কেউ বলল, কি সন্দেহ তৈরী হয়েছে তোমাদের যে, তোমরা তাঁকে প্রশ্ন করবে? তোমাদের যেন এমন কথার সম্মুখীন না হতে হয়, যা তোমরা অপছন্দ করো। এরপরও তারা বলল, তাঁকে অবশ্যই প্রশ্ন করো। পরিশেষে তাদের কেউ উঠে গিয়ে তাঁকে রূহ সম্বন্ধে প্রশ্ন করল। রাবী বললেন, তখন নবী (ﷺ) চুপ রইলেন। তার কোন উত্তর দিলেন না। আমি বুঝতে পারলাম, তাঁর উপর ওহী অবতীর্ণ হচ্ছে। রাবী বলেন, আমি নিজের স্থানে দাঁড়িয়ে রইলাম।এরপর ওহী অবতীর্ণ শেষ হলে তিনি বললেন, “তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে; বলো, রূহ আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র এবং তোমাদের অতি নগণ্য জ্ঞান দেয়া হয়েছে” - (সূরা আল ইসরা ১৭ : ৮৫)।

ই.ফা. ৬৮০২, ই.সে. ৬৮৫৬

সহীহ মুসলিম হাদিস ৬৯৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ রা. বলেন, তিনি নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে একটি ফসলি জমিতে হাঁটছিলেন। নবী صلى الله عليه وسلم খেজুর শাখার ছড়ির উপর ভর দিয়ে চলছিলেন। তখন ইয়াহূদীদের একটি দল রূহ সম্পর্কে প্রশ্ন করতে বলল। কেউ কেউ আশঙ্কা করেছিল, প্রশ্ন করলে এমন উত্তর আসতে পারে যা তারা অপছন্দ করবে। এরপরও একজন প্রশ্ন করল। নবী صلى الله عليه وسلم তখন চুপ রইলেন। আবদুল্লাহ রা. বুঝলেন, ওহী নাজিল হচ্ছে। ওহী শেষ হলে নবী صلى الله عليه وسلم সূরা আল-ইসরার আয়াত পাঠ করলেন—রূহ আমার প্রতিপালকের আদেশের বিষয়, আর তোমাদের অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই হাদিস জ্ঞানের সীমা ও ওহীর মর্যাদা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রূহ সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত।
  • অদৃশ্য বিষয় জানতে ওহীর নির্দেশই মূল ভরসা।
  • নবী صلى الله عليه وسلم ওহী আসার আগে নিজের পক্ষ থেকে উত্তর দেননি।
  • যেখানে জ্ঞান নেই, সেখানে বিনয়ী থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন