৫৩/১৯. অধ্যায়ঃ
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৭১২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১২৩
وَحَدَّثَنِي أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمٌ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ، مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ مَوْتِهِ بِثَلاَثَةِ أَيَّامٍ يَقُولُ " لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ " .>
জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ)-এর তিরোধানের তিন দিন আগে আমি তাঁকে এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৬৭, ইসলামীক সেন্টারঃ ৭০২৫
