৫৪/৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭১৫৫ - কেয়ামত পর্যন্ত ঘটনার বর্ণনা

কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যা ঘটবে সে সম্পর্কে নাবী (ﷺ)-এর সংবাদ প্রদান

কেয়ামত পর্যন্ত ঘটনার বিষয়ে নবীজির বর্ণনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৫৫

وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ عُثْمَانُ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ﷺ مَقَامًا مَا تَرَكَ شَيْئًا يَكُونُ فِي مَقَامِهِ ذَلِكَ إِلَى قِيَامِ السَّاعَةِ إِلاَّ حَدَّثَ بِهِ حَفِظَهُ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ قَدْ عَلِمَهُ أَصْحَابِي هَؤُلاَءِ وَإِنَّهُ لَيَكُونُ مِنْهُ الشَّىْءُ قَدْ نَسِيتُهُ فَأَرَاهُ فَأَذْكُرُهُ كَمَا يَذْكُرُ الرَّجُلُ وَجْهَ الرَّجُلِ إِذَا غَابَ عَنْهُ ثُمَّ إِذَا رَآهُ عَرَفَهُ .

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সকল বিষয় ফিতনার কথা বর্ণনা করলেন। তারপর যে স্মরণ রাখবার সে স্মরণ রাখল এবং যে ভুলে যাবার সে ভুলে গেল। তিনি বলেন, আমার এ সঙ্গীগণ জানেন যে, তন্মধ্যে কতক বিষয় এমন আছে, যা আমি ভুলে গেছি। কিন্তু সেটা সংঘটিত হতে দেখে আমার তা আবার মনে পড়ে যায়। যেরূপ কোন লোক দূরে চলে গেলে তার চেহারার কথা মানুষ ভুলে যায়। অতঃপর তাকে দেখে সে চিনে নেয়।

[১৪] এ হাদীস থেকে এ কথা বুঝার কোন সুযোগ নেই যে, নাবী মুহাম্মাদ (ﷺ) গায়ব জানতেন। বরং নবী (ﷺ) কর্তৃক বর্ণিত শরীয়তের প্রতিটি কথা ওহীভিত্তিক এবং সে রকম একটি ওয়াহিভিত্তিক কথা যে, মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত কি কি মুসীবাতের সম্মুখীন হবে সেটা তিনি ওহীর মাধ্যমে আগেই জেনে উম্মাতকে জানিয়েছেন।ই.ফা. ৬৯৯৯, ই.সে. ৭০৫৬

সহীহ মুসলিম হাদিস ৭১৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রাঃ) জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একবার সাহাবীদের মাঝে দাঁড়িয়ে কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তার কথা বর্ণনা করেছিলেন। যিনি মনে রাখার ছিলেন তিনি মনে রেখেছেন, আর যিনি ভুলে যাওয়ার ছিলেন তিনি ভুলে গেছেন। হুযাইফা (রাঃ) বলেন, তাঁর সঙ্গীরা এসব জানতেন। কিছু বিষয় তিনি ভুলে যেতেন, কিন্তু পরে যখন তা ঘটতে দেখতেন, তখন তাঁর আবার মনে পড়ে যেত। তিনি এর উদাহরণ দিয়েছেন—যেমন কেউ দূরে চলে গেলে তার চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু আবার দেখলে চিনে নেয়। এই হাদিস আমাদের স্মরণ করায়, নবী صلى الله عليه وسلم সাহাবীদের বড় বড় ভবিষ্যৎ ঘটনা ও ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। জ্ঞান মনে রাখা, আমানত হিসেবে বহন করা এবং ঘটনার সময় সতর্ক হওয়া—এগুলো বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم সাহাবীদের কেয়ামত পর্যন্ত ঘটনার কথা জানিয়েছেন।
  • সবাই সমানভাবে মনে রাখতে পারে না—এ বাস্তবতা হাদিসে এসেছে।
  • ঘটনা সামনে এলে ভুলে যাওয়া জ্ঞানও মনে পড়তে পারে।
  • ফিতনা সম্পর্কে জানা হলে তা দায়িত্বের সঙ্গে গ্রহণ করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন