৫৪/১৬. অধ্যায়ঃ
ফিত্নাহ্ পূর্ব দিকে থেকে আত্নপ্রকাশ করবে, যেদিক থেকে শাইতানের শিং উদিত হবে
সহিহ মুসলিম : ৭১৮৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১৮৬
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ مُسْتَقْبِلُ الْمَشْرِقِ " هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) পূর্বমুখী হয়ে বললেন: ফিতনা এদিক থেকে, ফিতনা এদিক থেকে, অবশ্যই ফিতনা এদিক থেকে, যেখান থেকে শয়তানের শিং উদিত হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৩০, ইসলামীক সেন্টারঃ ৭০৮৭
