৫৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭২৩৪ - ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী
ইবনু সাইয়্যাদ- এর বর্ণনা
সহীহ মুসলিম : ৭২৩৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৩৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لِعُثْمَانَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَمَرَرْنَا بِصِبْيَانٍ فِيهِمُ ابْنُ صَيَّادٍ فَفَرَّ الصِّبْيَانُ وَجَلَسَ ابْنُ صَيَّادٍ فَكَأَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَرِهَ ذَلِكَ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ «تَرِبَتْ يَدَاكَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ " . فَقَالَ لاَ . بَلْ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ذَرْنِي يَا رَسُولَ اللَّهِ حَتَّى أَقْتُلَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِنْ يَكُنِ الَّذِي تَرَى فَلَنْ تَسْتَطِيعَ قَتْلَهُ».
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। এমন সময় আমরা কতক বালকের পাশ দিয়ে অতিক্রম করলাম। তাদের মাঝে ইবনু সাইয়্যাদও ছিল। বালকেরা পালিয়ে গেল কিন্তু ইবনু সাইয়্যাদ বসে রইল। তার এরূপ আচরণ দেখে রাসূলুল্লাহ (ﷺ) কিছুটা অপছন্দ করলেন। তারপর নবী (ﷺ) তাকে বললেনঃ তোমার উভয় হাত ভুলুণ্ঠিত হোক। তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? সে বলল, না। বরং আপনি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রাসূল। এ কথা শুনে ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে সুযোগ দিন, আমি তাকে নিঃশেষ করে দেই। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যা মনে করছ, যদি সে তাই (দাজ্জাল) হয়, তবে তো তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না।
ই.ফা. ৭০৮০, ই.সে. ৭১৩৪
