৫৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭২৩৬ - ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী
ইবনু সাইয়্যাদ- এর বর্ণনা
সহীহ মুসলিম : ৭২৩৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ،قَالَ لَقِيَهُ رَسُولُ اللَّهِ ﷺ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ " . فَقَالَ هُوَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " آمَنْتُ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ مَا تَرَى " . قَالَ أَرَى عَرْشًا عَلَى الْمَاءِ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " تَرَى عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ وَمَا تَرَى " . قَالَ أَرَى صَادِقَيْنِ وَكَاذِبًا أَوْ كَاذِبَيْنِ وَصَادِقًا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لُبِسَ عَلَيْهِ دَعُوهُ " .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন মাদীনার কোন পথে ইবনু সাইয়্যাদ-এর সঙ্গে রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাক্র ও ‘উমর (রাঃ)-এর সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ (ﷺ) ইবনু সাইয়্যাদকে বললেনঃ তুমি কি এ সাক্ষ্য দাও, আমি আল্লাহর রাসূল? উত্তরে সে বলল, আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তো আল্লাহর প্রতি, তাঁর ফেরেশ্তাগণের প্রতি ও তাঁর কিতাবসমূহের উপর ঈমান এনেছি।তারপর তিনি বললেন, তুমি কি দেখছ? সে বলল, আমি সমুদ্রের উপর ‘আর্শ দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন তুমি তো সমুদ্রে ইবলীসের ‘আরশ দেখতে পাচ্ছ। তুমি আর কি দেখতে পাচ্ছ? সে বলল, আমি কিছু সংখ্যক সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে অথবা কিছু সংখ্যক মিথ্যাবাদী ও একজন সত্যবাদীকে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ একে ছেড়ে দাও। সে বিষয়ে নিজেই সন্দেহ পোষণ করছে।
ই.ফা. ৭০৮২, ই.সে. ৭১৩৬
