৫৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭২৪১ - ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী
ইবনু সাইয়্যাদ- এর বর্ণনা
সহীহ মুসলিম : ৭২৪১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৪১
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لاِبْنِ صَائِدٍ " مَا تُرْبَةُ الْجَنَّةِ " . قَالَ دَرْمَكَةٌ بَيْضَاءُ مِسْكٌ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ " صَدَقْتَ " .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইবনু সায়িদকে প্রশ্ন করেছেন, জান্নাতের মাটি কিরূপ হবে? সে বলল, হে আবুল কাসিম! জান্নাতের মাটি ময়দার মতো সাদা এবং খাঁটি মিশ্কের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, তুমি সত্য বলেছ।
ই.ফা. ৭০৮৭, ই.সে. ৭১৪১
