৫৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭২৪২ - ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী
ইবনু সাইয়্যাদ- এর বর্ণনা
সহীহ মুসলিম : ৭২৪২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৪২
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ ابْنَ صَيَّادٍ، سَأَلَ النَّبِيَّ ﷺ عَنْ تُرْبَةِ الْجَنَّةِ فَقَالَ " دَرْمَكَةٌ بَيْضَاءُ مِسْكٌ خَالِصٌ " .
আবূ সা’ঈদ আল খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্ (রহঃ)... আবূ সা’ঈদ আল খুদ্রী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জান্নাতের মাটি কেমন হবে– এ সম্বন্ধে ইবনু সাইয়্যাদ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করলে তিনি বললেন, জান্নাতের মাটি ময়দার ন্যায় শুভ্র এবং খাঁটি মিশ্কের ন্যায় সুগন্ধিযুক্ত হবে।
ই.ফা. ৭০৮৮, ই.সে. ৭১৪২
