৫৪/২৭. অধ্যায়ঃ
কিয়ামাত সন্নিকটবর্তী
সহিহ মুসলিম : ৭৩০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৩০১
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - حَدَّثَنَا مَعْبَدُ بْنُ هِلاَلٍ الْعَنَزِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مَتَى تَقُومُ السَّاعَةُ قَالَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُنَيْهَةً ثُمَّ نَظَرَ إِلَى غُلاَمٍ بَيْنَ يَدَيْهِ مِنْ أَزْدِ شَنُوءَةَ فَقَالَ " إِنْ عُمِّرَ هَذَا لَمْ يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ " . قَالَ قَالَ أَنَسٌ ذَاكَ الْغُلاَمُ مِنْ أَتْرَابِي يَوْمَئِذٍ .
আনাস ইবনু মালিক (রাযি:) হতে বর্ণিতঃ
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলেন যে, কেয়ামত কবে সংঘটিত হবে? এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) কিছুক্ষণ নীরবতা অবলম্বন করেন। এরপর তিনি সম্মুখস্থ আযদ গোত্রের এক যুবকের প্রতি তাকালেন, বস্তুতঃ আযদ শানুআ একটি শাখা গোত্র। অতঃপর তিনি বললেন, “এ ছোট ছেলেটি যদি দীর্ঘায়ু লাভ করে তবে তার বার্ধক্যে উপনীত হওয়ার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে।” আনাস (রাঃ) বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭১৪৩, ইসলামীক সেন্টারঃ ৭১৯৫
