৫৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৩০৮ - মৃত বকরির উদাহরণে দুনিয়ার মূল্য
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার
মৃত বকরির উদাহরণে দুনিয়ার আসল দাম
সহীহ মুসলিম : ৭৩০৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩০৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ مَرَّ بِالسُّوقِ دَاخِلاً مِنْ بَعْضِ الْعَالِيَةِ وَالنَّاسُ كَنَفَتَهُ فَمَرَّ بِجَدْىٍ أَسَكَّ مَيِّتٍ فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ ثُمَّ قَالَ " أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ " .فَقَالُوا مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَىْءٍ وَمَا نَصْنَعُ بِهِ قَالَ " أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ " . قَالُوا وَاللَّهِ لَوْ كَانَ حَيًّا كَانَ عَيْبًا فِيهِ لأَنَّهُ أَسَكُّ فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ فَقَالَ " فَوَاللَّهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ هَذَا عَلَيْكُمْ " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) ‘আলিয়াহ্ অঞ্চল থেকে মাদীনায় আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর উভয় পাশে বেশ লোকজন ছিল। যেতে যেতে তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মৃত বকরির বাচ্চার পাশ দিয়ে যেতে তার কাছে গিয়ে এর কান ধরে বললেন, তোমাদের কেউ কি এক দিরহাম দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী।তখন উপস্থিত লোকেরা বললেন, কোন কিছুর বদৌলতে আমরা এটা নিতে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ বিনা পয়সায় তোমরা কি সেটা নিতে আগ্রহী? তাঁরা বললেন, এ যদি জীবিত হত তবুও তো এটা দোষী। কেননা এর কান হচ্ছে ছোট ছোট। আর এখন তো সেটা মৃত, আমরা কিভাবে তা গ্রহণ করব? অতঃপর তিনি বললেন, আল্লাহর শপথ! এ তোমাদের কাছে যতটা নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরও বেশি নগণ্য।
ই.ফা. ৭১৫০, ই.সে. ৭২০২
সহীহ মুসলিম হাদিস ৭৩০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বাজারে যাওয়ার পথে একটি মৃত, ছোট কানবিশিষ্ট বকরির বাচ্চা দেখিয়ে সাহাবীদের দুনিয়ার মূল্য বোঝান। তিনি জিজ্ঞেস করলেন, কেউ কি এক দিরহাম দিয়ে এটি নিতে চায়? সাহাবীরা বললেন, তারা বিনিময় দিয়ে তো দূরের কথা, বিনামূল্যেও তা নিতে আগ্রহী নন। কারণ সেটি জীবিত হলেও তার ছোট কান একটি দোষ ছিল, আর এখন তা মৃত। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শপথ করে বললেন, এটি মানুষের কাছে যত নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া তার চেয়েও বেশি নগণ্য। এখানে মূল শিক্ষা হলো—দুনিয়ার চকচকে রূপ দেখে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার প্রতি আকর্ষণ মানুষের মনে বড় মনে হলেও, আল্লাহর কাছে তার দাম খুব কম। তাই দুনিয়া নিয়ে অহংকার, লোভ বা ঝগড়া করার আগে এই হাদিস মানুষকে থামতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার বাহ্যিক চাকচিক্য দেখে তার আসল মূল্য ভুলে যাওয়া উচিত নয়।
- নগণ্য জিনিসের উদাহরণ দিয়ে বড় শিক্ষা দেওয়া নবীজির সুন্দর পদ্ধতি।
- আল্লাহর কাছে দুনিয়া খুব কম মূল্যবান—এ কথা লোভ কমাতে সাহায্য করে।
- দুনিয়ার জন্য অতিরিক্ত আকর্ষণ মুমিনের জন্য সতর্কতার বিষয়।
