৫৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৩১৫ - দারিদ্র্য নয়, প্রাচুর্যের ভয়
যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার
প্রাচুর্যের ফিতনা: দারিদ্র্য নয়, আসল ভয় কোথায়
সহীহ মুসলিম : ৭৩১৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩১৫
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، - يَعْنِي ابْنَ حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ التُّجِيبِيَّ - أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ وَهُوَ حَلِيفُ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَوْا صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ انْصَرَفَ فَتَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ﷺ حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ " أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَىْءٍ مِنَ الْبَحْرَيْنِ» .فَقَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " " فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ . وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ " .
বানু ‘আমির ইবনু লুওয়াই-এর চুক্তিবদ্ধ মিত্র ‘আমর ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বদর যুদ্ধে শারীক হয়েছিলেন। তিনি জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আবূ ‘উবাইদাহ্ ইবনুল জার্রাহ (রাঃ)-কে বাহ্রাইনে জিজিয়া বা কর আদায় করতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বাহ্রাইনবাসীদের সাথে সন্ধি করেছিলেন এবং তাদের জন্য ‘আলা ইবনু আল হায্রামী (রাঃ)-কে শাসনকর্তা নিয়োজিত করেছিলেন।এরপর আবূ ‘উবাইদাহ্ (রাঃ) বাহ্রাইন থেকে ধন-সম্পদ নিয়ে এলে, আনসার সাহাবীগণ তাঁর আগমন সংবাদ শুনল, তারপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করল। রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায়ন্তে মুখ ফিরিয়ে বসলে তারা তাঁর কাছে উপস্থিত হলো। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দেখে মুচকি হেসে বললেন, আমার মনে হচ্ছে আবূ ‘উবাইদাহ্ বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে, এ সংবাদ তোমরা শুনেছ? তারা বললেন, জী হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)!তিনি বললেনঃ তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে খুশী করবে আশা রাখো। আল্লাহর শপথ! তোমাদের উপর দারিদ্র্য ও অভাব-অনটনের আশঙ্কা আমি করি না। আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, যেমনভাবে তোমাদের উপর প্রাচুর্য ও ঐশ্বর্য ঢেলে দেয়া হবে, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও প্রাচুর্য ও ঐশ্বর্য ঢেলে দেয়া হয়েছিল। অতঃপর তোমরা তেমনিভাবে প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছে। পরিশেষে তোমাদেরকেও ধ্বংস করে দিবে যেমনিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে।
ই.ফা. ৭১৫৬, ই.সে. ৭২০৯
সহীহ মুসলিম হাদিস ৭৩১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাহরাইন থেকে সম্পদ আসার ঘটনা আছে। আনসার সাহাবীগণ খবর শুনে ফজরের সালাতের পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। নবীজি তাঁদের দেখে মুচকি হাসেন এবং বলেন, মনে হচ্ছে তোমরা আবু উবাইদার আনা সম্পদের খবর শুনেছ। এরপর তিনি সুসংবাদ দিলেন, কিন্তু সঙ্গে বড় সতর্কতাও দিলেন। তিনি বললেন, তিনি তাঁদের জন্য দারিদ্র্যকে ভয় করেন না; বরং ভয় করেন, দুনিয়া তাঁদের সামনে আগের জাতিদের মতো খুলে দেওয়া হবে, তারপর তারা তা নিয়ে প্রতিযোগিতা করবে, আর সেটি তাদের ধ্বংসের কারণ হতে পারে। এই হাদিস দুনিয়ার প্রাচুর্য, সম্পদের প্রতিযোগিতা, লোভ এবং আত্মসতর্কতার শিক্ষা দেয়। সম্পদ নিজে সমস্যা নয়; সমস্যা হলো সম্পদ নিয়ে এমন প্রতিযোগিতা, যা মানুষকে আল্লাহর স্মরণ ও সঠিক পথ থেকে সরিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পদ আসা আনন্দের হতে পারে, কিন্তু তার সঙ্গে সতর্কতাও দরকার।
- প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা মানুষকে ক্ষতির পথে নিতে পারে।
- দারিদ্র্যই একমাত্র পরীক্ষা নয়; সচ্ছলতাও পরীক্ষা।
- সম্পদের খবর শুনে মন কীভাবে বদলায়, তা খেয়াল রাখা দরকার।
