৫৫/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৩১৭ - সম্পদ ও ক্ষমতায় ঈর্ষার ভয়

যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামূদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার

প্রাচুর্য এলে ঈর্ষা ও সম্পর্ক ভাঙার ভয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩১৭

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ، الْحَارِثِ أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ يَزِيدَ بْنَ رَبَاحٍ - هُوَ أَبُو فِرَاسٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ - حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ " إِذَا فُتِحَتْ عَلَيْكُمْ فَارِسُ وَالرُّومُ أَىُّ قَوْمٍ أَنْتُمْ " . قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ نَقُولُ كَمَا أَمَرَنَا اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَوْ غَيْرَ ذَلِكَ تَتَنَافَسُونَ ثُمَّ تَتَحَاسَدُونَ ثُمَّ تَتَدَابَرُونَ ثُمَّ تَتَبَاغَضُونَ أَوْ نَحْوَ ذَلِكَ ثُمَّ تَنْطَلِقُونَ فِي مَسَاكِينِ الْمُهَاجِرِينَ فَتَجْعَلُونَ بَعْضَهُمْ عَلَى رِقَابِ بَعْضٍ " .

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, যখন রোম সাম্রাজ্য ও পারস্য (ইরান) সাম্রাজ্য তোমাদের অধিকারে আসবে তখন তোমরা কিরূপ সম্প্রদায় হবে? উত্তরে ‘আবদুর রহ্মান ইবনু ‘আওফ (রাঃ) বলেন, আল্লাহ আমাদেরকে যেরূপ আদেশ করেছেন আমরা ঐরূপই বলব। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ অন্য কিছু কি বলবে না? তখন তোমরা পরস্পর ঈর্ষাপরায়ণ হবে, এরপর হিংসা করবে, অতঃপর সম্পর্ক ছিন্ন করবে, এরপর শত্রুতা করবে। কিংবা এরূপ কিছু কথা তিনি বলেছেন। অতঃপর তোমরা নিঃস্ব মুহাজির লোকেদের কাছে যাবে এবং একজনকে অপরের শাসনকর্তা নিযুক্ত করবে।

ই.ফা. ৭১৫৮, ই.সে. ৭২১১

সহীহ মুসলিম হাদিস ৭৩১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করলেন, যখন রোম ও পারস্য তোমাদের অধিকারে আসবে, তখন তোমরা কেমন সম্প্রদায় হবে? আবদুর রহমান ইবন আওফ (রাঃ) বললেন, আল্লাহ যেমন আদেশ করেছেন আমরা তেমনই বলব। নবীজি এরপর সতর্ক করলেন—তখন তোমরা প্রতিযোগিতা করবে, তারপর ঈর্ষা করবে, এরপর সম্পর্ক ছিন্ন করবে, তারপর শত্রুতা করবে—অথবা এ ধরনের কথা বলেছেন। এই বর্ণনায় প্রাচুর্য ও ক্ষমতার পর মানুষের অন্তরের পরিবর্তনের ভয় দেখানো হয়েছে। সম্পদ, জয় বা কর্তৃত্ব মানুষকে এক করতে পারে, আবার ভুলভাবে নিলে বিভেদও আনতে পারে। হাদিসটি দুনিয়ার প্রতিযোগিতা, ঈর্ষা, হিংসা, সম্পর্ক ছিন্ন করা এবং শত্রুতার বিপদ সম্পর্কে সরাসরি শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ ও ক্ষমতা এলে মানুষের অন্তর পরীক্ষা হয়।
  • প্রতিযোগিতা থেকে ঈর্ষা ও হিংসা জন্ম নিতে পারে।
  • সম্পর্ক ছিন্ন করা ও শত্রুতা দুনিয়ার লোভের ফল হতে পারে।
  • প্রাচুর্যের সময় আল্লাহর নির্দেশ মেনে চলা আরও বেশি দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন