৪/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৪৪ - ভয় পেলে আযান দেওয়ার শিক্ষা

আযানের ফাযীলাত এবং আযান শুনে শাইতানের পলায়ন

ভয় বা অচেনা শব্দ শুনলে আযানের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৪৪

حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ، عَنْ سُهَيْلٍ، قَالَ أَرْسَلَنِي أَبِي إِلَى بَنِي حَارِثَةَ - قَالَ - وَمَعِي غُلاَمٌ لَنَا - أَوْ صَاحِبٌ لَنَا - فَنَادَاهُ مُنَادٍ مِنْ حَائِطٍ بِاسْمِهِ - قَالَ - وَأَشْرَفَ الَّذِي مَعِي عَلَى الْحَائِطِ فَلَمْ يَرَ شَيْئًا فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي فَقَالَ لَوْ شَعَرْتُ أَنَّكَ تَلْقَى هَذَا لَمْ أُرْسِلْكَ وَلَكِنْ إِذَا سَمِعْتَ صَوْتًا فَنَادِ بِالصَّلاَةِ فَإِنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ " إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِيَ بِالصَّلاَةِ وَلَّى وَلَهُ حُصَاصٌ» .

সুহায়ল (রহঃ) হতে বর্ণিতঃ

আমার পিতা আমাকে বানু হারিসাহ্‌ গোত্রের কাছে পাঠালেন। রাবী বলেন, আমার সাথে একটি বালক অথবা আমার এক সাথী ছিল। একটি বাগানের ভিতর থেকে তার নাম ধরে কে যেন তাকে ডাকল। আমার সাথী বাগানের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু কিছুই দেখতে পেল না। আমি এ ঘটনা আমার পিতার কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আমি যদি জানতে পারতাম যে তুমি এমন অবস্থার মুখোমুখি হবে তবে তোমাকে পাঠাতাম না, কিন্তু যখন তুমি সেরূপ কোন শব্দ শুনতে পাও তখন সালাতের অনুরূপ আযান দিবে। কেননা আমি আবূ হুরায়রা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেনঃ যখন সালাতের আযান দেয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে তাড়াতাড়ি পালিয়ে যায়।

ই. ফা. ৭৪২, ই. সে. ৭৫৫

সহীহ মুসলিম হাদিস ৭৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি ঘটনার মাধ্যমে আযানের প্রভাব বোঝানো হয়েছে। রাবীকে তার পিতা বানু হারিসার কাছে পাঠান। সঙ্গে একজন বালক বা সাথী ছিল। একটি বাগানের ভিতর থেকে কেউ তাকে নাম ধরে ডাকল, কিন্তু তাকিয়ে কিছু দেখা গেল না। ঘটনা শুনে তার পিতা বলেন, যদি জানতেন এমন অবস্থার মুখোমুখি হবে, তবে তাকে পাঠাতেন না। এরপর তিনি বলেন, যখন এমন কোনো শব্দ শুনবে, তখন সালাতের মতো আযান দেবে। কারণ তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে শুনেছেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সালাতের আযান দিলে শয়তান পালিয়ে যায়। হাদিসটি আযানের প্রভাব এবং অস্বাভাবিক অবস্থায় আযানের ব্যবহার শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অচেনা বা ভয়জনক শব্দ শুনলে সালাতের মতো আযান দেওয়ার কথা এসেছে।
  • আযানের শব্দ শুনে শয়তান পালিয়ে যায়।
  • বাবা সন্তানের নিরাপত্তা নিয়ে সতর্ক ছিলেন—এ দিকটিও বর্ণনায় আছে।
  • আযান আল্লাহর স্মরণ ও সালাতের ডাক হিসেবে শক্তিশালী আমল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন