৪/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৯১ - ইমামের কিরাআতে চুপ থাকা
সলাতে তাশাহহুদ পাঠ করা
ইমাম কুরআন পড়লে চুপ থাকার শিক্ষা
সহীহ মুসলিম : ৭৯১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৯১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، ح وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، كُلُّ هَؤُلاَءِ عَنْ قَتَادَةَ، فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ .وَفِي حَدِيثِ جَرِيرٍ عَنْ سُلَيْمَانَ عَنْ قَتَادَةَ مِنَ الزِّيَادَةِ " وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا» . وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ " فَإِنَّ اللَّهَ قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ ﷺ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» . إِلاَّ فِي رِوَايَةِ أَبِي كَامِلٍ وَحْدَهُ عَنْ أَبِي عَوَانَةَ .قَالَ أَبُو إِسْحَاقَ قَالَ أَبُو بَكْرِ ابْنُ أُخْتِ أَبِي النَّضْرِ فِي هَذَا الْحَدِيثِ فَقَالَ مُسْلِمٌ تُرِيدُ أَحْفَظَ مِنْ سُلَيْمَانَ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ فَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ فَقَالَ هُوَ صَحِيحٌ يَعْنِي وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا . فَقَالَ هُوَ عِنْدِي صَحِيحٌ . فَقَالَ لِمَ لَمْ تَضَعْهُ هَا هُنَا قَالَ لَيْسَ كُلُّ شَىْءٍ عِنْدِي صَحِيحٍ وَضَعْتُهُ هَا هُنَا . إِنَّمَا وَضَعْتُ هَا هُنَا مَا أَجْمَعُوا عَلَيْهِ .
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
একই হাদীস বর্ণনা হয়েছে। জারীর সুলাইমানের সূত্রে কাতাদার এ হাদীস বর্ণনা করেছেন। এ বর্ণনায় আরো আছে, ‘ইমাম যখন কুরআন পাঠ করে তোমরা তখন চুপ থাক।’ আবূ আওয়ানার সূত্রে কেবল আবূ কামিলের বর্ণনা ছাড়া আর কোনো রাবীর বর্ণনায় এ কথাগুলো নেই: ‘মহান আল্লাহ তাঁর নবীর (ﷺ) কণ্ঠে বলেছেন: ‘সামিআল্ল-হু লিমান হামিদাহ”।আবূ ইসহাক্ বলেন, আবূ নাযর এর বোনের ছেলে আবূ বাক্র বলেছেন, এ হাদীসটির সমালোচনা করা হলে ইমাম মুসলিম (রহঃ) তাঁকে বললেন, সুলাইমানের চেয়েও কি বড় হাফিয কেউ আছে? আবূ বাক্র তাঁকে বললেন, আবূ হুরাইরাহ্ (রাঃ)- এ বর্ণনা সম্পর্কে আপনার কী মত? তিনি বললেন, তাঁর বর্ণনা সহীহ ইমাম যখন কুরআন পাঠ করে তোমরা চুপ থাক। ইমাম মুসলিম (রহঃ) বলেন, এ হাদীস আমার মতে সহীহ। আবূ বাক্র বললেন, তাহলে আপনার কিতাবে তা যোগ করেননি কেন? তিনি বললেন, আমি যেটা সহীহ মনে করি শুধু তাই আমার কিতাবে লিপিবদ্ধ করা জরুরি মনে করি না। বরং যেসব হাদীস সহীহ বলে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমি কেবল তাই আমার কিতাবে সংকলন করেছি।
ই. ফা. ৭৮৮, ই. সে. ৮০০
সহীহ মুসলিম হাদিস ৭৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসটি আগের বর্ণনার অনুরূপ, তবে এতে একটি বাড়তি বাক্য এসেছে—ইমাম যখন কুরআন পাঠ করেন, তখন তোমরা চুপ থাক। একই সঙ্গে বর্ণনায় হাদিসের সনদ ও সংকলন নিয়ে ইমাম মুসলিমের সতর্কতার কথাও এসেছে। তিনি উল্লেখ করেছেন, সব সহিহ হাদিস তিনি তাঁর কিতাবে আনেননি; বরং যেগুলোর ব্যাপারে ঐকমত্য আছে সেগুলো সংকলন করেছেন। হাদিসের মূল শিক্ষার দিক থেকে এখানে জামাতে সালাতের আদব খুব পরিষ্কার। ইমামের কিরাআতের সময় মনোযোগ, চুপ থাকা এবং সালাতের নিয়ম শেখা—এসব বিষয় সামনে আসে। তাই এই বর্ণনা সালাতে ইমামের অনুসরণ ও কুরআন শোনার আদব বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম কুরআন পাঠ করলে মুক্তাদীর চুপ থাকা উচিত—এ কথা বর্ণনায় এসেছে।
- জামাতে সালাতে মনোযোগ ও অনুসরণ গুরুত্বপূর্ণ।
- হাদিস বর্ণনায় সনদ ও শব্দের পার্থক্য গুরুত্বের সাথে দেখা হয়েছে।
- ইমাম মুসলিম সহিহ হাদিস সংকলনে সতর্ক পদ্ধতি অনুসরণ করেছেন।
