৪/২৫. অধ্যায়ঃ
ইমামের আগে রুকূ'-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম
সহিহ মুসলিম : ৮৫০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৮৫০
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ يُونُسَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا يَأْمَنُ الَّذِي يَرْفَعُ رَأْسَهُ فِي صَلاَتِهِ قَبْلَ الإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ صُورَتَهُ فِي صُورَةِ حِمَارٍ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি সালাতের মধ্যে ইমামের আগে মাথা তোলে, আল্লাহ তাঁর আকৃতিকে গাধার আকৃতির মতো করে দিবেন—এ ব্যাপারে সে নিজেকে নিরাপদ মনে করছে নাকি?
ইসলামী ফাউন্ডেশনঃ ৮৪৬, ইসলামীক সেন্টারঃ ৮৫৯
