৪/২৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৮৫৬ - সালামের সময় হাত নাড়ানো নিষেধ

সলাতরত অবস্থায় শান্ত থাকার নির্দেশ, হাত দিয়ে ইশারা করা এবং সালামের সময় হাত উত্তোলন করা নিষেধ, প্রথম লাইন পূর্ণ করা এবং একে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়ানোর নির্দেশ

সালাম ফেরানোর সময় হাত নাড়ানো নয়: সালাতের সহজ আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৫৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ ابْنُ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ قُلْنَا السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ .وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " عَلاَمَ تُومِئُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَلَى يَمِينِهِ وَشِمَالِهِ " .

জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সালাত আদায় করতাম তখন, 'আস্‌সালা-মু 'আলাইকুম ওয়া রহমাতুল্ল-হ' 'আস্‌সালা-মু 'আলাইকুম ওয়া রহমাতুল্ল-হ' বলে নামায শেষ করতাম। তিনি (জাবির) হাত দিয়ে উভয় দিকে ইশারা করে দেখালেন। (অর্থাৎ- সালামের সাথে সাথে হাতে ইশারাও করা হত)। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা (সালামের সময়) দুষ্ট ঘোড়ার লেজ ঘুরানোর মতো দু'হাত দিয়ে ইশারা করো কেন? তোমরা উরুর উপর হাত রেখে ডানে-বায়ে মুখ ফিরিয়ে তোমাদের ভাইদের সালাম দিবে। এরূপ করাই তোমাদের জন্য যথেষ্ট।

[১০৩] আমাদের সমাজে এ কথা প্রচলিত রয়েছে, রফউল ইয়াদাঈন করাটা ঘোড়ার লেজ নড়াবার মতো, যা নবী (ﷺ) নিষেধ করেছেন। কিন্তু উপরোক্ত হাদীস প্রমাণ করে যে, ঘোড়ার লেজের উক্তিটি সালাম ফিরানোর সাথে সম্পৃক্ত, নামাযের ভিতরে রফউল ইয়াদাঈনের সাথে নয়।ই.ফা. ৮৫২, ই.সে. ৮৬৫

সহীহ মুসলিম হাদিস ৮৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাত শেষ করার সময় সালাম ফেরানোর আদব শেখানো হয়েছে। সাহাবিরা যখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত আদায় করতেন, তখন ডানে-বামে সালাম দেওয়ার সময় হাত দিয়েও ইশারা করতেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা দেখে বললেন, কেন তোমরা দুষ্ট ঘোড়ার লেজ ঘুরানোর মতো হাত দিয়ে ইশারা করছ? তিনি সহজ নিয়ম বলে দিলেন: হাত উরুর ওপর রাখবে, তারপর ডানে ও বামে মুখ ফিরিয়ে পাশের ভাইদের সালাম দেবে। এতে বোঝা যায়, সালামে মুখ ফিরানো যথেষ্ট; হাত দিয়ে ইশারা করার প্রয়োজন নেই। এই হাদিস সালাতের শেষ অংশেও স্থিরতা, সংযম এবং নববী নিয়ম মেনে চলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম ফেরানোর সময় হাত দিয়ে ইশারা করা প্রয়োজন নেই।
  • সালাত শেষে ডানে-বামে মুখ ফিরিয়ে সালাম দেওয়া যথেষ্ট।
  • হাত উরুর ওপর রাখা সালামের সময় স্থিরতার শিক্ষা দেয়।
  • নবীজি (صلى الله عليه وسلم) সালাতের ছোট ভুলও সুন্দরভাবে সংশোধন করতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন