৪/২৮. অধ্যায়ঃ
সলাতের লাইনগুলো সুশৃঙ্খলভাবে সমান করে সাজানো, প্রথম লাইনের মর্যাদা, প্রথম লাইনে দাঁড়ানোর জন্য ভীড় করে অগ্রগামী হওয়া এবং মর্যাদাসম্পন্ন লোকেদের সামনে যাওয়া ও ইমামের কাছে দাঁড়ানো
সহিহ মুসলিম : ৮৬২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৮৬২
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، - وَهُوَ ابْنُ صُهَيْبٍ - عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتِمُّوا الصُّفُوفَ فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা সালাতের লাইন পূর্ণ করো। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আমি আমার পিছন দিক থেকেও তোমাদের দেখতে পাই।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৮৫৮, ইসলামীক সেন্টারঃ ৮৭১
