৪/৩০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৮৭৫ - নবীজির নির্দেশের সামনে নিজের মত নয়

অবাঞ্ছিত কিছু ঘটার সম্ভাবনা না থাকলে মহিলাদের মাসজিদে যাওয়া কিন্তু সুগন্ধি মেখে তারা বের হবে না

নারীদের মসজিদে বাধা না দেওয়া ও নবীজির নির্দেশ মানা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৭৫

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «لاَ تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا». قَالَ فَقَالَ بِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ . قَالَ فَأَقْبَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ فَسَبَّهُ سَبًّا سَيِّئًا مَا سَمِعْتُهُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ وَقَالَ أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ وَتَقُولُ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ .

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ তোমাদের স্ত্রীরা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তাদের বাধা দিও না। রাবী (সালিম) বলেন, বিলাল ইবনু ‘আবদুল্লাহ বললেনঃ আল্লাহর শপথ! অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। রাবী (সালিম) বলেন, আবদুল্লাহ (রাঃ) তার দিকে ফিরে তাকে অকথ্য ভাষায় তিরস্কার করলেন। আমি তাকে এর আগে কখনো এভাবে গালিগালাজ করতে শুনিনি। তিনি আরো বলেন, আমি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ সম্পর্কে অবহিত করছি, আর তুমি বলছঃ আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব।

ই. ফা. ৮৭১, ই. সে. ৮৮৪

সহীহ মুসলিম হাদিস ৮৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন: তোমাদের স্ত্রীরা মসজিদে যাওয়ার অনুমতি চাইলে তাদের বাধা দিও না। এরপর বিলাল ইবন আবদুল্লাহ বলেন, তারা বাধা দিবেন। তখন আবদুল্লাহ (রাঃ) তাকে কঠোরভাবে তিরস্কার করেন এবং বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ জানাচ্ছেন, আর সে তার বিপরীত কথা বলছে। এই হাদিসে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি ছাড়াও একটি বড় শিক্ষা আছে: নবীজির স্পষ্ট নির্দেশের সামনে নিজের মত বা শপথকে সামনে আনা ঠিক নয়। তাই মসজিদে নারীদের যাওয়ার অধিকার এবং হাদিসের প্রতি সম্মান—দুই বিষয়ই এখানে খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীরা মসজিদে যাওয়ার অনুমতি চাইলে বাধা না দিতে বলা হয়েছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশের বিপরীতে কথা বলা গুরুতর বিষয়।
  • ধর্মীয় বিষয়ে নিজের মতের আগে হাদিসকে গুরুত্ব দিতে হয়।
  • ইবাদতের সুযোগে অকারণে বাধা দেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন