৪/৩৪. অধ্যায়ঃ

যুহ্‌র ও ‘আস্‌র-এর সলাতের কিরাআত

সহিহ মুসলিমহাদিস নম্বর ৯০৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ أَهْلَ الْكُوفَةِ، شَكَوْا سَعْدًا إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَذَكَرُوا مِنْ صَلاَتِهِ فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ فَقَدِمَ عَلَيْهِ فَذَكَرَ لَهُ مَا عَابُوهُ بِهِ مِنْ أَمْرِ الصَّلاَةِ فَقَالَ إِنِّي لأُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَخْرِمُ عَنْهَا إِنِّي لأَرْكُدُ بِهِمْ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ ‏.‏ فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ أَبَا إِسْحَاقَ ‏.‏

জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

কুফার অধিবাসীরা (তাদের গভর্নর) সা’দ (রাঃ) -এর বিরুদ্ধে তাঁর সালাত সম্পর্কে উমর ইবনুল খাত্তাব (রাঃ) -এর কাছে অভিযোগ করল। উমর (রাঃ) তাঁকে ডেকে পাঠালেন। তিনি তাঁর দরবারে উপস্থিত হলেন। উমর (রাঃ) তাঁর সালাত সম্পর্কে উত্থাপিত অভিযোগ তাঁকে শুনালেন। সা’দ (রাঃ) বললেন, আমি তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুরূপ সালাত আদায় করি। এতে কোনোরূপ ত্রুটি করি না। আমি প্রথম দুই রাকাত দীর্ঘ করি এবং শেষের দুই রাকাত সংক্ষিপ্ত করি। উমর (রাঃ) বললেন, হে আবূ ইসহাক (সা’দ)! এটাই তোমার কাছে আশা করি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৮৯৮, ইসলামীক সেন্টারঃ ৯১০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন