৪/৩৪. অধ্যায়ঃ
যুহ্র ও ‘আস্র-এর সলাতের কিরাআত
সহিহ মুসলিম : ৯০৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯০৫
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَوْكَ فِي كُلِّ شَىْءٍ حَتَّى فِي الصَّلاَةِ . قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ وَمَا آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ . أَوْ ذَاكَ ظَنِّي بِكَ .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন সামুরার কাছে শুনেছি, তিনি বলেন, উমর (রাঃ) সা’দকে বললেন, তারা তোমার বিরুদ্ধে সব ব্যাপারেই অভিযোগ এনেছে; এমনকি সালাতের ব্যাপারেও। সা’দ (রাঃ) বললেন, আমি তো প্রথম দুই রাকাত লম্বা করে থাকি এবং পরবর্তী দুই রাকাত সংক্ষেপ করে থাকি। আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত আদায়ের নিয়ম অনুসরণ করতে মোটেও ত্রুটি করি না। উমর (রাঃ) বললেন, তোমার কাছ থেকে এটাই আশা করি অথবা তিনি বলেছেন, তোমার সম্পর্কে আমার এটাই ধারণা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯০০, ইসলামীক সেন্টারঃ ৯১২
