৪/৩৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৯২০ - মাগরিবে সূরা মুরসালাত

ফাজরের সলাতের কিরাআত

মাগরিবের সালাতে সূরা মুরসালাত পাঠ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৯২০

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ سَمِعَتْهُ وَهُوَ، يَقْرَأُ ﴾ وَالْمُرْسَلاَتِ عُرْفًا﴿ فَقَالَتْ يَا بُنَىَّ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ .

উম্মুল ফায্‌ল বিনতু হারিস (রাঃ) -এর সূত্রে হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) -কে “ওয়াল মুরসালা-তি ‘উরফান” (সূরা মুরসালাত) পাঠ করতে শুনলেন। তিনি (উম্মু ফায্‌ল) বললেন, হে বৎস! তুমি এ সূরা পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে সর্বশেষ যে সূরাটি শুনেছি তা ছিল এ সূরা (সূরা মুরসালাত)। তিনি এটা মাগরিবের সালাতে পড়েছিলেন।

ই.ফা. ৯১৫. ই.সে. ৯২৭

সহীহ মুসলিম হাদিস ৯২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ)-এর সূরা মুরসালাত পাঠ শুনে উম্মু ফজল (রাঃ) একটি স্মৃতি উল্লেখ করেন। তিনি বলেন, “হে বৎস! তুমি এ সূরা পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে।” এরপর তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে সর্বশেষ যে সূরাটি তিনি শুনেছিলেন, তা ছিল সূরা মুরসালাত, আর তিনি তা মাগরিবের সালাতে পড়েছিলেন। এই হাদিসে মাগরিবের সালাতে সূরা মুরসালাত পাঠের সরাসরি বর্ণনা পাওয়া যায়। একই সঙ্গে সাহাবীদের স্মৃতি, নবীজির কিরাআত শুনে সংরক্ষণ এবং সালাতে কুরআন পাঠের আবেগও দেখা যায়। তবে হাদিসটি মাগরিবে সব সময় সূরা মুরসালাত পড়ার নির্দেশ নয়; এটি একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم মাগরিবের সালাতে সূরা মুরসালাত পাঠ করেছেন।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর কিরাআত গভীরভাবে মনে রাখতেন।
  • কুরআন পাঠ কখনো প্রিয় স্মৃতি জাগিয়ে দিতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন