৪/৩৮. অধ্যায়ঃ
সলাতের রুকনগুলো সঠিকভাবে আদায় করা এবং সংক্ষেপে পূর্ণাঙ্গরূপে সলাত আদায় করা
সহিহ মুসলিম : ৯৪৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৪৫
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ غَلَبَ عَلَى الْكُوفَةِ رَجُلٌ - قَدْ سَمَّاهُ - زَمَنَ ابْنِ الأَشْعَثِ فَأَمَرَ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَكَانَ يُصَلِّي فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ قَدْرَ مَا أَقُولُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ . قَالَ الْحَكَمُ فَذَكَرْتُ ذَلِكَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى فَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ يَقُولُ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرُكُوعُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَسُجُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ . قَالَ شُعْبَةُ فَذَكَرْتُهُ لِعَمْرِو بْنِ مُرَّةَ فَقَالَ قَدْ رَأَيْتُ ابْنَ أَبِي لَيْلَى فَلَمْ تَكُنْ صَلاَتُهُ هَكَذَا .
হাকাম (রহঃ) হতে বর্ণিতঃ
ইবন আশ‘আস-এর সময় এক ব্যক্তি কুফাবাসীদের উপর আধিপত্য বিস্তার করে। হাকাম তার নাম উল্লেখ করেছেন (মাতার ইবন নাজিয়াহ)। সে আবু উবাইদা ইবন আব্দুল্লাহ (ইবন মাসউদ) কে লোকদের সালাতে ইমামতি করার হুকুম দিলেন। তিনি সালাত আদায় করছিলেন। তিনি রুকু থেকে মাথা তুলে একটি দোয়া পড়ার পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন। দোয়াটি হচ্ছে:আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিল আল আরজ়ি ওয়া মিলআ মাসি’তা মিন শাইইন বাদু আহলাস সানাই ওয়াল মাজদি লা-মানিয়া লিমা-আতাইতা ওয়ালা-মু’তিয়া লিমা-মানাতা ওয়ালা-ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।অর্থাৎ “হে আল্লাহ! আমাদের প্রতিপালক প্রশংসা আপনারই জন্য যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা পোষণ করেন। হে প্রশংসা ও মর্যাদার অধিকারী! আপনি যা দান করবেন তা রোধ করার কেউ নেই। আর আপনি যা রোধ করবেন তা দান করারও কেউ নেই এবং কোনো সম্পদশালীকেই তার সম্পদ আপনার শাস্তি থেকে বাঁচাতে পারবে না।”হাকাম বলেন, অতঃপর আমি এটা আবদুর রহমান ইবন আবু লাইলার কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, আমি বরাআ ইবন আযিবকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত ছিল: তিনি রুকুতে যেতেন, রুকু থেকে মাথা তুলে দাঁড়াতেন, সিজদা করতেন এবং দুই সিজদার মাঝে বিরতি দিতেন- এসবগুলোর সময়ের পরিমাণ প্রায় একই ছিল।শু’আবাহ বলেন, আমি এটা আমর ইবন মুররাকে বললাম। তিনি বললেন, আমি ইবন আবু লাইলাকে দেখেছি। কিন্তু তার সালাত তো এরূপ ছিল না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৪০, ইসলামীক সেন্টারঃ ৯৫২
