০/৪. অধ্যায়ঃ
য‘ঈফ রাবীর হাদীস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদীস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা
সহিহ মুসলিম : ২১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২১
وَحَدَّثَنِي أَبُو أَيُّوبَ، سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ الْغَيْلَانِيُّ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، يَعْنِي الْعَقَدِيَّ حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ جَاءَ بَشَيْرٌ الْعَدَوِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ فَجَعَلَ يُحَدِّثُ وَيَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ قَالَ رَسُولُ اللهِ ﷺ فَجَعَلَ ابْنُ عَبَّاسٍ لَا يَأْذَنُ لِحَدِيثِهِ وَلَا يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنِ عَبَّاسٍ مَا لِي لَا أَرَاكَ تَسْمَعُ لِحَدِيثِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللهِ ﷺ وَلَا تَسْمَعُ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّا كُنَّا مَرَّةً إِذَا سَمِعْنَا رَجُلًا يَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ ابْتَدَرَتْهُ أَبْصَارُنَا وَأَصْغَيْنَا إِلَيْهِ بِآذَانِنَا فَلَمَّا رَكِبَ النَّاسُ الصَّعْبَ وَالذَّلُولَ لَمْ نَأْخُذْ مِنَ النَّاسِ إِلَّا مَا نَعْرِفُ .
মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা বুশায়র ইবনু কা‘ব আল ‘আদাবী প্রখ্যাত সাহাবী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে এসে হাদীস বর্ণনা করতে লাগলেন; রসূলুল্লাহ ﷺ বলেছেন ..... মুজাহিদ (রহঃ) বলেন, ইবনু ‘আব্বাস (রাযিঃ) তার হাদীসের প্রতি কর্ণপাত করলেন না এবং তার দিকে ভ্রুক্ষেপও করলেন না। তখন বুশায়র (রহঃ) বললেন : হে ইবনু ‘আব্বাস (রাযিঃ)! কি! হলো আমি রসূলুল্লাহ ﷺ-এর হাদীস শোনাচ্ছি, আর আপনি তো শুনছেন না। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন, এক সময় আমার অবস্থা এমন ছিল যে, যখন আমরা শুনতাম কোন ব্যক্তি বলছে, রসূলুল্লাহ ﷺ এ কথা বলেছেন, তখনই তাঁর দিকে আমাদের দৃষ্টি পড়তো এবং আমরা তাঁর দিকে কান দিতাম। কিন্তু যখন থেকে (সাহাবাগণের পরে) লোকেরা দুর্গম ও সরল সব রকম পথে চলতে লাগল। (অর্থাৎ ত্রুটিপূর্ণ রিওয়ায়াত শুরু করল, তখন থেকে আমরা যাদেরকে বিশুদ্ধ বলে চিনি তাঁদের ছাড়া কারো কাছ থেকে হাদীস গ্রহণ করি না।
