০/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২২ - বিতর্কিত বর্ণনা থেকে সতর্কতা

য‘ঈফ রাবীর হাদীস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদীস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা

দীনী জ্ঞান লেখায় বাছাই ও সতর্কতার গুরুত্ব

সহীহ মুসলিমহাদিস নম্বর ২২

حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ أَنْ يَكْتُبَ، لِي كِتَابًا وَيُخْفِي عَنِّي . فَقَالَ وَلَدٌ نَاصِحٌ أَنَا أَخْتَارُ لَهُ الْأُمُورَ اخْتِيَارًا وَأُخْفِي عَنْهُ. قَالَ فَدَعَا بِقَضَاءِ عَلِيٍّ فَجَعَلَ يَكْتُبُ مِنْهُ أَشْيَاءَ وَيَمُرُّ بِهِ الشَّيْءُ فَيَقُولُ وَاللهِ مَا قَضَى بِهَذَا عَلِيٌّ إِلَّا أَنْ يَكُونَ ضَلَّ .

ইব্‌নু আবূ মুলাইকাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-এর কাছে লিখে পাঠালাম, তিনি যেন আমাকে একখানা কিতাব লিখে দেন, কিন্তু তাতে যেন বিতর্কিত বিষয়গুলোর উল্লেখ না থাকে। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, ‘ছেলেটি কল্যাণকামী’। আমি তার জন্য বিষয় নির্বাচন করে লিখে পাঠাব এবং কিছু ফিতনা সৃষ্টিকারী কথা গোপন রাখব। বর্ণনাকারী বলেন, তখন ‘আলী (রাঃ)-এর লিপিবদ্ধ ফায়সালাসমূহ আনালেন। তারপর তিনি তা থেকে লেখা শুরু করলেন এবং কোন কোন অংশ দেখে বললেন, আল্লাহর কসম ‘আলী (রাঃ) এ ধরনের ফায়সালা করতে পারেন না। [৪] আর তিনি করে থাকলে ভুল করেছেন।

[৪] ‘আলী (রাঃ) এরূপ ফায়সালা করেননি। এ অংশগুলো পরবর্তীকালে ‘আলী (রাঃ)-এর সঙ্গে সম্পৃক্ত করে কেউ সংযোজন করেছে।

সহীহ মুসলিম হাদিস ২২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দীনী জ্ঞান লিখে দেওয়ার সময় সতর্ক বাছাইয়ের একটি সুন্দর শিক্ষা আছে। ইবনু আবী মুলাইকা ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে লিখে কিতাব চান, তবে বিতর্কিত বিষয় বাদ রাখতে বলেন। ইবনু ‘আব্বাস (রাযিঃ) তাকে কল্যাণকামী বলেন এবং জানান, তিনি বিষয় বেছে লিখবেন ও ফিতনা সৃষ্টিকারী কথা গোপন রাখবেন। পরে ‘আলী (রাযিঃ)-এর নামে লেখা কিছু ফায়সালা দেখে তিনি বলেন, আল্লাহর কসম, ‘আলী এমন ফায়সালা করতে পারেন না; করলে ভুল করেছেন। এখানে মূল বিষয় হলো “দীনী লেখা যাচাই”, “বিতর্কিত বর্ণনা এড়িয়ে চলা” এবং “ভুল ফায়সালা শনাক্ত করা”। এই হাদীস আমাদের শেখায়, জ্ঞান ছড়ানোর আগে বাছাই করা একটি দায়িত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীনী লেখা প্রস্তুত করার সময় যাচাই ও বাছাই করা প্রয়োজন।
  • ফিতনা তৈরি করতে পারে এমন কথা সতর্কতার সঙ্গে দেখা উচিত।
  • বড় ব্যক্তির নামে কিছু লেখা থাকলেই তা গ্রহণযোগ্য ধরে নেওয়া ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন