০/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৬ - সমালোচিত রাবী থেকে সতর্কতা

হাদীসের সানাদ বর্ণনা করা দীনের অন্তর্ভুক্ত, নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া রিওয়ায়াত গ্রহণ করা উচিত নয়; বর্ণনাকারীদের দোষ-ত্রুটি তুলে ধরা শুধু জায়িয নয়, বরং ওয়াজিব; ওটা গীবাত নয়- যা শারী‘আতের দৃষ্টিতে হারাম; ক্ষতিকারক জিনিসগুলো দূর করে শারী‘আতের বিধানসমূহ নিখুঁত ও ত্রুটিমুক্ত করা অতীব প্রয়োজন

সমালোচিত রাবী: হাদীস নেওয়ার আগে সতর্ক যাচাই

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬

وَحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ النَّضْرَ، يَقُولُ سُئِلَ ابْنُ عَوْنٍ عَنْ حَدِيثٍ، لِشَهْرٍ وَهُوَ قَائِمٌ عَلَى أُسْكُفَّةِ الْبَابِ - فَقَالَ إِنَّ شَهْرًا نَزَكُوهُ . إِنَّ شَهْرًا نَزَكُوهُ. قَالَ أَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ رَحِمَهُ اللهُ يَقُولُ أَخَذَتْهُ الْأَلْسِنَةُ النَّاسُ تَكَلَّمُوا فِيهِ.

নাযর (সুলাইম) (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন ইবনু ‘আওন তাঁর দরজার চৌকাঠে দাঁড়ানো ছিলেন, তখন শাহর (ইবনু হাওশাব) বর্ণিত একটি হাদীস সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, শাহর সম্পর্কে কঠোর সমালোচনা করা হয়েছে। আবুল হুসায়ন মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) বলেন, লোকেরা তাঁর তীব্র সমালোচনা করেছেন। হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... শু‘বাহ্ (রহঃ) হতে বর্ণিত। শাহ্র-এর (ইবনু হাওশাবের) সাথে আমি সাক্ষাৎ করেছি। কিন্তু আমি তাকে নির্ভরযোগ্য বলে গণ্য করি না।

সহীহ মুসলিম হাদিস ৩৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় শাহর ইবনু হাওশাব সম্পর্কে আলোচনা এসেছে। ইবনু ‘আওনকে তাঁর একটি হাদীস বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শাহর সম্পর্কে কঠোর সমালোচনা করা হয়েছে। ইমাম মুসলিম (রহঃ) ব্যাখ্যা করেন, লোকেরা তাঁর সমালোচনা করেছেন। আর শু‘বাহ্ (রহঃ) থেকে বর্ণিত হয়েছে, তিনি শাহরের সাথে সাক্ষাৎ করলেও তাঁকে নির্ভরযোগ্য গণ্য করেননি। এখানে “সমালোচিত রাবী”, “হাদীসের বর্ণনাকারী যাচাই” এবং “সিকাহ নয় এমন রাবী” প্রধান বিষয়। বর্ণনাটি আমাদের শেখায়, কারো নাম পরিচিত হলেই তার সব বর্ণনা নেওয়া যায় না। হাদীস গ্রহণে আলেমদের মূল্যায়ন ও সতর্কতা গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সমালোচিত রাবীর বর্ণনা গ্রহণে সতর্ক থাকা দরকার।
  • হাদীসের ক্ষেত্রে আলেমদের রাবী মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
  • ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া মানেই তাকে নির্ভরযোগ্য বলা নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন