২২/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৩ - বায়তুল্লাহ পর্যন্ত হাঁটার মানত

কোথাও হেঁটে যাওয়ার মানত করা

বায়তুল্লাহ পর্যন্ত হাঁটার মানত: কথার দায়িত্ব ও অঙ্গীকার

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي حَبِيبَةَ قَالَ: قُلْتُ لِرَجُلٍ وَأَنَا حَدِيثُ السِّنِّ مَا عَلَى الرَّجُلِ أَنْ يَقُولَ عَلَيَّ مَشْيٌ إِلَى بَيْتِ اللهِ وَلَمْ يَقُلْ عَلَيَّ نَذْرُ مَشْيٍ فَقَالَ لِي رَجُلٌ هَلْ لَكَ أَنْ أُعْطِيَكَ هَذَا الْجِرْوَ لِجِرْوِ قِثَّاءٍ فِي يَدِهِ وَتَقُولُ عَلَيَّ مَشْيٌ إِلَى بَيْتِ اللهِ قَالَ فَقُلْتُ نَعَمْ فَقُلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ ثُمَّ مَكَثْتُ حَتَّى عَقَلْتُ فَقِيلَ لِي إِنَّ عَلَيْكَ مَشْيًا فَجِئْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ لِي عَلَيْكَ مَشْيٌ فَمَشَيْتُ قَالَ مَالِك وَهَذَا الْأَمْرُ عِنْدَنَا.

আবদুল্লাহ্ ইবনু আবূ হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ

আমার বয়স তখন অল্প। এক ব্যক্তিকে বললাম : “বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়ার নযর বা মানত করলাম” কোন ব্যক্তি এই কথা না বলে “বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়া আমার উপর ওয়াজিব” এইরূপ বললে এতে কোন দোষ নেই। ঐ ব্যক্তি আমাকে তখন বলল, আমার হাতে এই শসাটি তুমি নিয়ে যাও, আর এইটুকু বল দেখি, “বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়া আমার উপর ওয়াজিব।” আমি বললাম। হ্যাঁ, বলতেছি এবং ঐ কথা বলে দিলাম। তখন আমি অল্প বয়স্ক ছিলাম। তাই প্রথমে কিছু চিন্তা করিনি। কিন্তু পরে বুঝ হওয়ার পর চিন্তা হল। অন্য লোকেরা বলতে লাগল : এখন তোমার উপর বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়া ওয়াজিব হয়েছে।শেষে সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ)-কে আমি এই সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে বললেন, হ্যাঁ, বায়তুল্লাহ্ পর্যন্ত তোমাকে হেঁটে যেতে হবে। শেষ পর্যন্ত আমি বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যেয়ে এই নযর পুরা করলাম। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন, আমার মতেও হুকুম এটাই। ২২ - بَاب مَا جَاءَ فِيمَنْ نَذَرَ مَشْيًا إِلَى بَيْتِ اللهِ فَعَجَزَ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন ব্যক্তি ছোট বয়সে একটি কথার মাধ্যমে বায়তুল্লাহ পর্যন্ত হেঁটে যাওয়ার অঙ্গীকার করে ফেলেন। শুরুতে তিনি বিষয়টি গভীরভাবে ভাবেননি। পরে বুঝ হওয়ার পর লোকেরা তাঁকে জানায় যে, তাঁর ওপর বায়তুল্লাহ পর্যন্ত হেঁটে যাওয়া ওয়াজিব হয়েছে। তিনি সাঈদ ইবনু মুসায়্যাব (রা)-এর কাছে জানতে চাইলে তিনিও তাঁকে হেঁটে যেতে বলেন। শেষে তিনি বায়তুল্লাহ পর্যন্ত হেঁটে গিয়ে সেই নযর পূরণ করেন। এখানে মূল শিক্ষা হলো, মুখের কথা বিশেষ করে মানত ও কসমের মতো বিষয়ে খুব সতর্ক হতে হয়। ছোট করে বলা কথাও কখনো ধর্মীয় দায়িত্বের কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানত বা নযরের কথা মুখে বলার আগে ভালোভাবে চিন্তা করা দরকার।
  • বুঝে আসার পর নিজের অঙ্গীকারকে গুরুত্ব দেওয়া উচিত।
  • সমস্যা হলে আলিমের কাছে জিজ্ঞেস করা নিরাপদ পথ।
  • ধর্মীয় অঙ্গীকারকে খেলাচ্ছলে বলা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন