২২/২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৪ - হাঁটার মানতে অক্ষম হলে করণীয়

বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়ার মানত করা এবং পরে অক্ষম হওয়া

হাঁটার মানতে অক্ষম হলে কী করবে: ইবনু উমার (রা)-এর দিকনির্দেশনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০৪

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عُرْوَةَ بْنِ أُذَيْنَةَ اللَّيْثِيِّ أَنَّهُ قَالَ: خَرَجْتُ مَعَ جَدَّةٍ لِي عَلَيْهَا مَشْيٌ إِلَى بَيْتِ اللهِ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَجَزَتْ فَأَرْسَلَتْ مَوْلًى لَهَا يَسْأَلُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَخَرَجْتُ مَعَهُ فَسَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ مُرْهَا فَلْتَرْكَبْ ثُمَّ لْتَمْشِ مِنْ حَيْثُ عَجَزَتْ، قَالَ يَحْيَى و سَمِعْت قَوْله تَعَالَى يَقُولُ وَنَرَى عَلَيْهَا مَعَ ذَلِكَ الْهَدْيَ.و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانَا يَقُولَانِ مِثْلَ قَوْلِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ

উরওয়াহ্ ইবনু ‘উযাইনী লাইসী (রহঃ) হতে বর্ণিতঃ

আমার দাদী বায়তুল্লাহ্ পর্যন্ত হেঁটে যাওয়ার মানত করেছিলেন। তিনি যখন মানত পূরণ করতে যাত্রা করেন আমিও তাঁর সাথে চললাম। শেষে হাঁটতে হাঁটতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লে তিনি স্বীয় গোলামকে আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-এর নিকট এই ব্যাপারে জিজ্ঞেস করতে প্রেরণ করেন। আমিও তার সাথে গেলাম।আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ) জবাবে বললেন, এখন সে কিছুতে আরোহণ করে যাক। পরে যে স্থান হতে আরোহণ করেছিল সেই স্থান হতে পুনরায় তাঁকে হেঁটে যেতে হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন, এই ধরনের ব্যক্তিকে এর সাথে একটি কুরবানীও করতে হবে। মালিক (রহঃ) জ্ঞাত হয়েছেন, সা’ঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) এবং আবূ সালমা ইবনু আবদুর রহমানও এই বিষয়ে আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-এর মতো অভিমত ব্যক্ত করেন।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন নারী বায়তুল্লাহ পর্যন্ত হেঁটে যাওয়ার মানত করেছিলেন। যাত্রাপথে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং হাঁটতে অক্ষম হন। তখন তাঁর পক্ষ থেকে আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর কাছে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, এখন সে সওয়ার হয়ে যাক, পরে যে স্থান থেকে সওয়ার হয়েছিল, সেই স্থান থেকে আবার হেঁটে যাবে। ইমাম মালিক (র) এর সঙ্গে একটি কুরবানীর কথাও উল্লেখ করেছেন। এই হাদিসে মানত পূরণের চেষ্টা, অক্ষমতার সময় ছাড়, এবং পরে দায়িত্ব সম্পন্ন করার শিক্ষা আছে। এতে দেখা যায়, ইসলাম মানুষের সামর্থ্য বিবেচনা করে, কিন্তু অঙ্গীকারকেও গুরুত্ব দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানত পূরণে অক্ষম হলে জ্ঞানীদের কাছে সমাধান জানতে হয়।
  • সাময়িক অক্ষমতা দায়িত্বকে পুরোপুরি হালকা করে না।
  • সামর্থ্য ফিরে পেলে বাকি দায়িত্ব পূরণের চেষ্টা করা উচিত।
  • মানত করার আগে নিজের শারীরিক সামর্থ্য ভাবা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন