২৪/৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৩৭ - যবেহের পর নড়াচড়া ও রক্ত
যে ধরনের যবেহকৃত পশুর গোশত খাওয়া মাকরূহ
যবেহের পর নড়াচড়া হলেই কি পশু খাওয়া যায়
মুয়াত্তা ইমাম মালিক : ১০৩৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৩৭
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ عَنْ شَاةٍ ذُبِحَتْ فَتَحَرَّكَ بَعْضُهَا فَأَمَرَهُ أَنْ يَأْكُلَهَا ثُمَّ سَأَلَ عَنْ ذَلِكَ زَيْدَ بْنَ ثَابِتٍ فَقَالَ إِنَّ الْمَيْتَةَ لَتَتَحَرَّكُ وَنَهَاهُ عَنْ ذَلِكَ ১৭৯১-و سُئِلَ مَالِك عَنْ شَاةٍ تَرَدَّتْ فَتَكَسَّرَتْ فَأَدْرَكَهَا صَاحِبُهَا فَذَبَحَهَا فَسَالَ الدَّمُ مِنْهَا وَلَمْ تَتَحَرَّكْ فَقَالَ مَالِك إِذَا كَانَ ذَبَحَهَا وَنَفَسُهَا يَجْرِي وَهِيَ تَطْرِفُ فَلْيَأْكُلْهَا.
আকীল ইবনু আবূ তালীব (রাঃ)-এর মাওলা আবূ মুররা (রহঃ) হতে বর্ণিতঃ
একটি বকরী যবেহ করার পর উহার অংশ বিশেষ (পা) নড়াচড়া করেছিল, উহা খাওয়া কি জায়েয হবে? আবূ হুরায়রা (রাঃ) বললেন : খেতে পার। পরে আবূ মুররা যাইদ ইবনু সাবিত (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন : মৃত পশুও অনেক সময় নড়ে উঠতে পারে এবং তা খেতে তিনি নিষেধ করে দিলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল : কোন একটি বকরী উপর হতে পড়ে তার পা ভেঙ্গে যায়। তখন মালিক তাকে যবেহ করে ফেলে। যবেহ করার সময় রক্ত বের হয়েছিল বটে, তবে তা নড়াচড়া করেনি। এর গোশত খাওয়া কি জায়েয হবে? মালিক (রহঃ) বললেন : যবেহ করার সময় যদি রক্ত প্রবাহিত হয় এবং চক্ষু নড়ে তবে উহার গোশত খেতে পার।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৩৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় একটি বকরী যবেহ করার পর তার পা নড়াচড়া করেছিল। আবূ হুরায়রা (রা) খেতে বলেন। পরে যাইদ ইবনু সাবিত (রা)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মৃত পশুও অনেক সময় নড়ে উঠতে পারে, তাই তিনি তা খেতে নিষেধ করেন। এরপর ইমাম মালিক (র)-কে আরেকটি প্রশ্ন করা হয়। একটি বকরী পড়ে পা ভেঙে গেলে মালিক তাকে যবেহ করেন। যবেহের সময় রক্ত বের হয়, কিন্তু নড়াচড়া করেনি। ইমাম মালিক বলেন, যবেহের সময় যদি প্রাণ চলমান থাকে এবং চোখ নড়ে, তবে তা খেতে পার। এই বর্ণনা সতর্কতার শিক্ষা দেয়। শুধু নড়াচড়া নয়, জীবিত অবস্থায় যবেহ, রক্ত প্রবাহ ও লক্ষণ—সব বিবেচনা করতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যবেহের পর নড়াচড়া একা সিদ্ধান্তের জন্য যথেষ্ট নয়—এমন সতর্কতা এসেছে।
- যাইদ ইবনু সাবিত (রা) মৃত পশুর নড়াচড়ার কথা বলেছেন।
- ইমাম মালিক রক্ত প্রবাহ ও চোখ নড়ার লক্ষণ উল্লেখ করেছেন।
- সন্দেহপূর্ণ খাবারের বিষয়ে সাবধান থাকা দরকার।
