২৭/১৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৭৭ - স্বধর্মীয়দের মীরাস

ভিন্ন ধর্মীয় লোকদের মীরাস

স্বধর্মীয় লোকেরাই ওয়ারিস: উমার ও উসমান (রা)-এর ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৭৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ مُحَمَّدَ بْنَ الْأَشْعَثِ أَخْبَرَهُ أَنَّ عَمَّةً لَهُ يَهُودِيَّةً أَوْ نَصْرَانِيَّةً تُوُفِّيَتْ وَأَنَّ مُحَمَّدَ بْنَ الْأَشْعَثِ ذَكَرَ ذَلِكَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَقَالَ لَهُ مَنْ يَرِثُهَا فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَرِثُهَا أَهْلُ دِينِهَا ثُمَّ أَتَى عُثْمَانَ بْنَ عَفَّانَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ لَهُ عُثْمَانُ أَتُرَانِي نَسِيتُ مَا قَالَ لَكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَرِثُهَا أَهْلُ دِينِهَا.

সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

মুহাম্মদ ইবনু আশ‘আসের এক ফুফু ছিল ইহুদী অথবা খ্রিস্টান। সে মৃত্যুবরণ করলে মুহাম্মাদ ইবনু আশ‘আস উমর (রাঃ)-এর নিকট তা বললেন এবং জিজ্ঞেস করলেন, কে তার ওয়ারিস হবে? উমর (রাঃ) বললেন, তার স্বধর্মীয়গণ তার ওয়ারিস হবে। অতঃপর যখন ‘উসমান খলীফা হলেন, তখন তার নিকট জিজ্ঞেস করলেন, ‘উসমান (রাঃ) বললেন, কেন উমর তোমাকে যা বলেছেন তা কি তোমার স্মরণ নাই? অতঃপর তিনি বললেন, তার স্বধর্মের লোকেরাই তার ওয়ারিস হবে।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৭৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মুহাম্মদ ইবনু আশ‘আসের এক ফুফুর ঘটনা এসেছে। তাঁর ফুফু ইহুদী অথবা খ্রিস্টান ছিলেন। তিনি মারা গেলে মুহাম্মদ ইবনু আশ‘আস উমার (রা)-এর কাছে জানতে চান, কে তাঁর ওয়ারিস হবে। উমার (রা) বলেন, তাঁর স্বধর্মীয় লোকেরাই তাঁর ওয়ারিস হবে। পরে ‘উসমান (রা)-এর খিলাফতকালে একই প্রশ্ন করলে তিনি বলেন, উমার তোমাকে যা বলেছেন তা কি স্মরণ নেই? তারপর তিনিও একই কথা বলেন, স্বধর্মের লোকেরাই ওয়ারিস হবে। এই হাদিস ধর্মভেদে মীরাসের একটি বাস্তব ফয়সালা তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহুদি বা খ্রিস্টান আত্মীয়ের মীরাসে স্বধর্মীয়দের কথা বলা হয়েছে।
  • উমার (রা) ও উসমান (রা) একই ফয়সালা দিয়েছেন।
  • মীরাসের প্রশ্নে পূর্বের সঠিক ফয়সালা স্মরণ রাখা জরুরি।
  • ধর্মভেদে উত্তরাধিকার বিষয়ে বাস্তব উদাহরণ পাওয়া যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন