২৭/১৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৭৯ - মীরাসে বাধা ও মাহরূম করার নিয়ম
ভিন্ন ধর্মীয় লোকদের মীরাস
যে মীরাস পায় না, সে অন্য ওয়ারিসকে মাহরূম করে না
মুয়াত্তা ইমাম মালিক : ১০৭৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৭৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الثِّقَةِ عِنْدَهُ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ أَبَى عُمَرُ بْنُ الْخَطَّابِ أَنْ يُوَرِّثَ أَحَدًا مِنْ الْأَعَاجِمِ إِلَّا أَحَدًا وُلِدَ فِي الْعَرَبِ ১৮৯৬-قَالَ مَالِك وَإِنْ جَاءَتْ امْرَأَةٌ حَامِلٌ مِنْ أَرْضِ الْعَدُوِّ فَوَضَعَتْهُ فِي أَرْضِ الْعَرَبِ فَهُوَ وَلَدُهَا يَرِثُهَا إِنْ مَاتَتْ وَتَرِثُهُ إِنْ مَاتَ مِيرَاثَهَا فِي كِتَابِ اللهِ ১৮৯৭-قَالَ مَالِك الْأَمْرُ الْمُجْتَمَعُ عَلَيْهِ عِنْدَنَا وَالسُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا وَالَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا أَنَّهُ لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ بِقَرَابَةٍ وَلَا وَلَاءٍ وَلَا رَحِمٍ وَلَا يَحْجُبُ أَحَدًا عَنْ مِيرَاثِهِ قَالَ مَالِك وَكَذَلِكَ كُلُّ مَنْ لَا يَرِثُ إِذَا لَمْ يَكُنْ دُونَهُ وَارِثٌ فَإِنَّهُ لَا يَحْجُبُ أَحَدًا عَنْ مِيرَاثِهِ.
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলতেন, উমর ইবনু খাত্তাব (রাঃ) অনারব লোকদেরকে আরবের লোকের ওয়ারিস হতে নিষেধ করতেন। অবশ্য যে আরবে জন্মগ্রহণ করত সে মীরাস পেত। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন : কোন গর্ভবতী স্ত্রীলোক কাফেরদের দেখ হতে এসে আরবে বসতি স্থির করল, তথায় তার সন্তান জন্মাল, এখন সে সন্তানের এবং সন্তান তার ওয়ারিস হবে।মালিক (রহঃ) বলেন : আমাদের নিকট এহা একটি সর্বসম্মত বিষয় যে, যে কোন আত্মীয়তার দরুনই হোক না কেন মুসলমান কাফেরের ওয়ারিস হবে না, বংশগত আত্মীয়তা হোক বা অন্য প্রকারের আর সে অন্য কাউকেও তার মীরাস হতে মাহরূম করতে পারবে না। মালিক (রহঃ) বলেন : এইরূপে যে মীরাস না পায় এবং সে ব্যতীত অন্য ওয়ারিস বর্তমান থাকে তবে সে অন্যকে মাহরূম করতে পারে না।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৭৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কয়েকটি মীরাস-সম্পর্কিত কথা এসেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, উমার (রা) অনারব লোকদের আরবের লোকের ওয়ারিস হতে নিষেধ করতেন; তবে যে আরবে জন্মেছে, সে পেত। এরপর ইমাম মালিক (র) গর্ভবতী নারীর আরবে এসে সন্তান জন্ম দেওয়ার উদাহরণ দেন এবং বলেন, সন্তান মায়ের ওয়ারিস হবে, মা সন্তানের ওয়ারিস হবে। পরে তিনি মূল নিয়ম বলেন, মুসলমান কাফিরের ওয়ারিস হবে না—বংশ, ওয়ালা বা আত্মীয়তার কারণে হলেও না। আর যে নিজে মীরাস পায় না, সে অন্য ওয়ারিসকে মাহরূম করতে পারে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলমান কাফিরের ওয়ারিস হবে না—এ নিয়ম আবার উল্লেখ হয়েছে।
- যে নিজে মীরাস পায় না, সে অন্যকে মাহরূম করতে পারে না।
- মীরাসে বংশ, আত্মীয়তা ও ধর্মের বিষয় আলাদা করে বিবেচিত হয়।
- ইমাম মালিক উদাহরণ দিয়ে ফারায়েযের নিয়ম সহজ করেছেন।
