২৯/১১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৭০ - খুলার বিনিময় ও জুলুমের বিধান
খুলা [১] তালাকের বর্ণনা
[১] দাম্পত্য জীবন সুখের না হলে ঝগড়া বিবাদ লেগে থাকলে অথবা মনের মিল না হলে স্বামী তালাক দিতে রাযী না হলে অথবা অন্য কোন কারণে স্ত্রীর জন্য এটা বৈধ হবে যে, সে অর্থ অথবা মোহর স্বামীকে দিয়ে বলে আমাকে পরিত্যাগ কর, স্বামী যদি বলে আমি তোমাকে পরিত্যাগ করলাম, এর নাম খুলা।
খুলার বিনিময়: ন্যায়, জুলুম ও সম্পদ ফেরতের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১১৭০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৭০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ مَوْلَاةٍ لِصَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ أَنَّهَا اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا بِكُلِّ شَيْءٍ لَهَا فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ২০৮৪-قَالَ مَالِك فِي الْمُفْتَدِيَةِ الَّتِي تَفْتَدِي مِنْ زَوْجِهَا أَنَّهُ إِذَا عُلِمَ أَنَّ زَوْجَهَا أَضَرَّ بِهَا وَضَيَّقَ عَلَيْهَا وَعُلِمَ أَنَّهُ ظَالِمٌ لَهَا مَضَى الطَّلَاقُ وَرَدَّ عَلَيْهَا مَالَهَا قَالَ فَهَذَا الَّذِي كُنْتُ أَسْمَعُ وَالَّذِي عَلَيْهِ أَمْرُ النَّاسِ عِنْدَنَا.قَالَ مَالِك لَا بَأْسَ بِأَنْ تَفْتَدِيَ الْمَرْأَةُ مِنْ زَوْجِهَا بِأَكْثَرَ مِمَّا أَعْطَاهَا.
সাফিয়্যা বিন্ত আবূ উবাইদ-এর জনৈকা ক্রীতদাসী হতে বর্ণিতঃ
যাকে মুক্তি দেয়া হয়েছে, সে তার স্বামী হতে (খুলা) বিচ্ছেদ গ্রহণ করেছে। তার নিকট যে সম্পদ ছিল উহার বিনিময়ে ‘আব্দুল্লাহ্ ইবনু’ উমর (রাঃ) এর প্রতি অস্বীকৃতি জানালেন না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন : যে স্ত্রী (বিচ্ছেদের বিনিময়ে) স্বামীকে মাল প্রদান করেছে, যদি প্রকাশ পায় যে, স্বামী তার ক্ষতি সাধন করেছে এবং (দুর্ব্যবহার করে মাল প্রদানে) তাকে বাধ্য করেছে। এবং আরও প্রকাশিত হয় যে, সে স্ত্রীর প্রতি জুলুমকারী ছিল, তবে তালাক প্রযোজ্য হবে এবং স্ত্রীর মাল স্ত্রীকে ফেরত দেয়া হবে।মালিক (রহঃ) বলেন, এটা আমি শুনেছি, আমাদের মতে এটাই লোকের মধ্যে প্রচলিত নিয়ম। মালিক (রহঃ)-এর মতে স্বামী যা দিয়েছে তা হতে অধিক মাল বিচ্ছেদের ফিদায়া স্বরূপ স্ত্রী কর্তৃক প্রদান করতে কোন ক্ষতি নাই।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে খুলা তালাকের বিনিময় নিয়ে আলোচনা এসেছে। এক আযাদীপ্রাপ্ত নারী নিজের সব সম্পদের বিনিময়ে স্বামীর কাছ থেকে খুলা গ্রহণ করেন, আর আব্দুল্লাহ ইবনু উমার (রা) এতে আপত্তি করেননি। এরপর ইমাম মালিক (র) বলেন, যদি জানা যায় যে স্বামী স্ত্রীকে কষ্ট দিয়েছে, তার ওপর চাপ সৃষ্টি করেছে এবং সে স্ত্রীর প্রতি জুলুমকারী ছিল, তাহলে তালাক কার্যকর হবে, তবে স্ত্রীর দেওয়া সম্পদ তাকে ফেরত দেওয়া হবে। আবার তিনি বলেন, স্ত্রী যদি বিচ্ছেদের জন্য স্বামীকে তার দেওয়া সম্পদের চেয়েও বেশি দেয়, তাতেও আপত্তি নেই। এখানে খুলার বিনিময়, জুলুমের সীমা এবং ন্যায়সঙ্গত বিচ্ছেদের শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খুলার বিনিময়ে স্ত্রী নিজের সম্পদ দিতে পারে—এ বর্ণনায় তা এসেছে।
- স্বামী জুলুম করে স্ত্রীকে মাল দিতে বাধ্য করলে মাল ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।
- তালাক কার্যকর হলেও অন্যায়ভাবে নেওয়া সম্পদ বৈধভাবে রাখা যায় না।
- দাম্পত্য বিচ্ছেদেও ন্যায় ও সততা জরুরি।
