২৯/২৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২১৩ - অক্ষম স্বামীর সময় গণনার শুরু

স্ত্রীসহবাসে অক্ষম ব্যক্তিকে সময় প্রদান সম্পর্কে বিধান

অক্ষম স্বামীর এক বছরের সময় কখন থেকে গণনা হবে?

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২১৩

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ مَتَى يُضْرَبُ لَهُ الْأَجَلُ أَمِنْ يَوْمِ يَبْنِي بِهَا أَمْ مِنْ يَوْمِ تُرَافِعُهُ إِلَى السُّلْطَانِ فَقَالَ بَلْ مِنْ يَوْمِ تُرَافِعُهُ إِلَى السُّلْطَانِ ২১৭৭-قَالَ مَالِك فَأَمَّا الَّذِي قَدْ مَسَّ امْرَأَتَهُ ثُمَّ اعْتَرَضَ عَنْهَا فَإِنِّي لَمْ أَسْمَعْ أَنَّهُ يُضْرَبُ لَهُ أَجَلٌ وَلَا يُفَرَّقُ بَيْنَهُمَا.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু শিহাবের নিকট প্রশ্ন করলেন, স্বামীকে কখন হতে সময় নির্দিষ্ট করে দেয়া হবে? নির্জন বাস হতে না (হাকিমের নিকট) বিষয় উপস্থাপিত হওয়ার সময় হতে? তিনি বললেন, সময় দেয়া হবে হাকিমের নিকট মোকদ্দমা উপস্থাপনের দিন হতে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন, যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করেছে, অতঃপর সহবাসে অক্ষমতা প্রকাশ পেয়েছে এই ব্যক্তির জন্য কোন সময় নির্দিষ্ট করা এবং তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানো হবে না। এই সম্পর্কে আমি (মালিক) কিছুই শুনি নাই, অর্থাৎ এই ব্যাপারে পূর্ববর্তী ফকীহদের নিকট হতে কোন রেওয়ায়ত বা সিদ্ধান্তের কথা তিনি শুনেন নি।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২১৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইমাম মালিক (র) ইবনু শিহাব (র)-কে জিজ্ঞেস করেন, সহবাসে অক্ষম স্বামীর জন্য যে সময় নির্দিষ্ট করা হবে, তা কখন থেকে শুরু হবে? স্ত্রীর সঙ্গে নির্জনবাসের দিন থেকে, নাকি হাকিমের কাছে বিষয় উপস্থাপনের দিন থেকে? ইবনু শিহাব (র) বলেন, সময় শুরু হবে হাকিমের কাছে মোকদ্দমা উপস্থাপনের দিন থেকে। এরপর ইমাম মালিক (র) বলেন, যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, তারপর পরে অক্ষমতা দেখা দিয়েছে, তার জন্য সময় নির্ধারণ ও বিচ্ছেদের কোনো কথা তিনি শুনেননি। এই বর্ণনা দেখায়, ফয়সালার ক্ষেত্রে সময় গণনা, আদালত বা কর্তৃপক্ষের কাছে বিষয় তোলা, এবং আগের সহবাসের অবস্থা—এসব বিষয় বিবেচনা করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অক্ষম স্বামীর সময় হাকিমের কাছে বিষয় ওঠার দিন থেকে শুরু হবে।
  • নির্জনবাসের দিনকে সময়ের শুরু বলা হয়নি।
  • আগে সহবাস হয়ে থাকলে পরবর্তী অক্ষমতার বিষয়ে আলাদা কথা বলা হয়েছে।
  • দাম্পত্য বিরোধে কর্তৃপক্ষের কাছে বিষয় তোলা গুরুত্বপূর্ণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন