২৯/৩০. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২২১ - গর্ভবতী বিধবার ইদ্দত ও পুনর্বিবাহ
স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রী অন্তঃসত্ত্বা তার ইদ্দতের বিবরণ
গর্ভবতী বিধবার ইদ্দত: সন্তান প্রসবের পর বিবাহের বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১২২১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২২১
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ سُئِلَ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ عَنْ الْمَرْأَةِ الْحَامِلِ يُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرَ الْأَجَلَيْنِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ إِذَا وَلَدَتْ فَقَدْ حَلَّتْ فَدَخَلَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهَا عَنْ ذَلِكَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ وَلَدَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِنِصْفِ شَهْرٍ فَخَطَبَهَا رَجُلَانِ أَحَدُهُمَا شَابٌّ وَالْآخَرُ كَهْلٌ فَحَطَّتْ إِلَى الشَّابِّ فَقَالَ الشَّيْخُ لَمْ تَحِلِّي بَعْدُ وَكَانَ أَهْلُهَا غَيَبًا وَرَجَا إِذَا جَاءَ أَهْلُهَا أَنْ يُؤْثِرُوهُ بِهَا فَجَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ حَلَلْتِ فَانْكِحِي مَنْ شِئْتِ.
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু ‘আব্বাস ও আবূ হুরায়রা (রাঃ)-কে প্রশ্ন করা হল এমন স্ত্রীলোক সম্বন্ধে, যে অন্তঃসত্ত্বা ও তার স্বামী ইন্তিকাল করেছে। ইবনু আব্বাস (রাঃ) উত্তরে বললেন : চার মাস দশ দিন এবং সন্তান প্রসব করা। নির্ধারিত এতদুভয় সময়ের মধ্যে যে সময় দীর্ঘ সে সময় ইদ্দতের সময় বলে বিবেচিত হবে। আবূ হুরায়রা (রাঃ) বললেন : সন্তান প্রসব করলে সে অন্যের জন্য হালাল হবে।অতঃপর আবূ সালমা ইবনু ‘আবদির রহমান নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্নী উম্মে সালমা (রাঃ)-এর সমীপে উপস্থিত হলেন এবং তার নিকট এই ব্যাপারে প্রশ্ন করলেন। উম্মে সালমা (রাঃ) বললেন : সুবাইয়া [১] আসলামিয়া (রাঃ) তার স্বামীর ওফাতের অর্ধমাস পর সন্তান প্রসব করলেন। এর পর দুই ব্যক্তি তাকে বিবাহ করার প্রস্তাব প্রেরণ করলেন। তাদের একজন যুবক ও অপর জন হচ্ছে আধাবয়সী, তিনি যুবকের (প্রস্তাবের) দিকে ঝুকে পড়লেন। আধাবয়সী (প্রস্তাবকারী) বললেন : তুমি এখন হালাল হওনি। সুবাইয়ার পরিজন ছিল অনুপস্থিত। তাই তিনি আশা করলেন যে, তারা এলে সুবাইয়া (এর বিবাহ) সম্পর্কে তারা আধা বয়সী প্রস্তাবকারীকে অগ্রাধিকার দিবেন।সুবাইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হলেন এবং রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট তার ব্যাপার উল্লেখ করলেন। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন : তুমি হালাল হয়ে গিয়েছ, যাকে ইচ্ছা তুমি বিবাহ করতে পার।
[১] সুবাইয়া হচ্ছেন হারিসের কন্যা এবং সাদ ইবনু খাওলা (রাঃ)-এর স্ত্রী। আল্লামা আইনী (রহঃ) বলেন, হুদায়বিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে প্রথম মহিলা। (সহীহ, নাসাঈ ৩৫০৯, ৩৫১০, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [আসসিল সিলাহ আস সহীহা ৩২৭৪])
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২২১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো গর্ভবতী বিধবার ইদ্দত। এখানে আবদুল্লাহ ইবনু আব্বাস (রা) ও আবূ হুরায়রা (রা)-এর মধ্যে একটি মাসআলা নিয়ে মত আসে। প্রশ্ন ছিল, কোনো নারী অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারালে তার ইদ্দত কতদিন হবে। ইবনু আব্বাস (রা) দুই সময়ের মধ্যে দীর্ঘ সময়কে ধরার কথা বলেন। আবূ হুরায়রা (রা) বলেন, সন্তান প্রসব করলেই সে হালাল হবে। পরে উম্মে সালমা (রা) সুবাইয়া আসলামিয়া (রা)-এর ঘটনা বলেন। তিনি স্বামীর ওফাতের অল্প সময় পর সন্তান প্রসব করেন। এরপর তাঁর বিবাহ প্রস্তাব আসে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেন, তিনি হালাল হয়ে গেছেন এবং যাকে চান বিবাহ করতে পারেন। তাই এই হাদিসে গর্ভবতী বিধবার ইদ্দত, সন্তান প্রসব, এবং পুনর্বিবাহের অনুমতি স্পষ্টভাবে উঠে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী বিধবার ইদ্দত সন্তান প্রসবের মাধ্যমে শেষ হতে পারে।
- ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞেস করা উচিত।
- রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বৈধ অধিকার পরিষ্কার করে দিয়েছেন।
- ব্যক্তিগত পছন্দের কারণে শরয়ী বিধান বদলে দেওয়া ঠিক নয়।
