২৭/৫৬. অধ্যায়ঃ

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫০৯

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: اخْتَلَفَ أَبُو هُرَيْرَةَ وَابْنُ عَبَّاسٍ فِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا إِذَا وَضَعَتْ حَمْلَهَا، قَالَ أَبُو هُرَيْرَةَ: تُزَوَّجُ، وَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَبْعَدَ الْأَجَلَيْنِ؟ فَبَعَثُوا إِلَى أُمِّ سَلَمَةَ، فَقَالَتْ: تُوُفِّيَ زَوْجُ سُبَيْعَةَ فَوَلَدَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِخَمْسَةَ عَشَرَ نِصْفِ شَهْرٍ، قَالَتْ: فَخَطَبَهَا رَجُلَانِ فَحَطَّتْ بِنَفْسِهَا إِلَى أَحَدِهِمَا، فَلَمَّا خَشُوا أَنْ تَفْتَاتَ بِنَفْسِهَا، قَالُوا: إِنَّكِ لَا تَحِلِّينَ، قَالَتْ: فَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «قَدْ حَلَلْتِ فَانْكِحِي مَنْ شِئْتِ»

আবদু রাব্বিহী ইব্ন সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবু সালামা (রাঃ)-কে বলতে শুনেছি: আবু হুরায়রা ও ইবনু আব্বাস (রাঃ) এক স্ত্রীলোকের বিষয়ে মতবিরোধ করলেন যার স্বামী মারা গেছে এবং সে সন্তান প্রসব করেছে। আবু হুরায়রা (রাঃ) বললেন: বিবাহ করতে পারবে। ইবনু আব্বাস (রাঃ) বললেন: দুই সময়ের মধ্যে যেটা দীর্ঘ হবে তা তার ‘ইদ্দতকাল। পরে তারা উম্মু সালামা (রাঃ)-এর নিকট লোক পাঠালে তিনি বললেন: সুবাইআ (রাঃ)-এর স্বামীর মৃত্যুর পনের দিন পর সে সন্তান প্রসব করে।এরপর দুই ব্যক্তি তার কাছে বিবাহের প্রস্তাব করলে সে একজনের দিকে আকৃষ্ট হয়। তার পরিবারের লোকেরা ভয় করল হয়তো সে নিজেই [বিয়ের] সিদ্ধান্ত নিয়ে নিবে। তারা তাকে বলল: এখনও তো তোমার ‘ইদ্দত পূর্ণ হয়নি। সুবাইআ (রাঃ) বলেন: এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলে তিনি বললেন: তুমি হালাল হয়ে গেছ, কাজেই এখন যাকে ইচ্ছা বিবাহ করতে পার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন