২৭/৫৬. অধ্যায়ঃ

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لِمُحَمَّدٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سُئِلَ ابْنُ عَبَّاسٍ، وَأَبُو هُرَيْرَةَ، عَنِ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهِيَ حَامِلٌ؟ قَالَ ابْنُ عَبَّاسٍ: آخِرُ الْأَجَلَيْنِ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: إِذَا وَلَدَتْ فَقَدْ حَلَّتْ، فَدَخَلَ أَبُو سَلَمَةَ إِلَى أُمِّ سَلَمَةَ، فَسَأَلَهَا عَنْ ذَلِكَ، فَقَالَتْ: وَلَدَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِنِصْفِ شَهْرٍ، فَخَطَبَهَا رَجُلَانِ أَحَدُهُمَا شَابٌّ وَالْآخَرُ كَهْلٌ، فَحَطَّتْ إِلَى الشَّابِّ، فَقَالَ الْكَهْلُ: لَمْ تَحْلِلْ، وَكَانَ أَهْلُهَا غُيَّبًا، فَرَجَا إِذَا جَاءَ أَهْلُهَا أَنْ يُؤْثِرُوهُ بِهَا، فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قَدْ حَلَلْتِ فَانْكِحِي مَنْ شِئْتِ»

আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ

কেউ আবু হুরাইরা ও ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট ঐ মহিলার ব্যাপারে প্রশ্ন করল, তার স্বামী যখন মারা যায় তখন সে ছিল গর্ভবতী। ইবনু আব্বাস (রাঃ) বললেন: দুটি ‘ইদ্দতের মধ্যে যেটি দীর্ঘ হয়, তাই তার ইদ্দত।আবু হুরাইরা (রাঃ) বললেন: যখনই সে প্রসব করবে তখনই তার ‘ইদ্দত পূর্ণ হয়ে যাবে। আবু সালামা (রাঃ) উম্মু সালামা (রাঃ)-এর নিকট গেলেন এবং তার নিকট এই মাসআলাটি জিজ্ঞেস করলেন। তিনি (রাঃ) বললেন: সুবাইআহ্ (রাঃ)-এর স্বামীর মৃত্যুর পর অর্ধ মাস অতীত হতে না হতেই সে সন্তান প্রসব করল। এরপর দু’জন তাকে বিবাহের প্রস্তাব দেয়, তাদের একজন যুবক, আর দ্বিতীয়জন মধ্যবয়সী। সে যুবকের দিকে আকৃষ্ট হল। তখন মধ্যবয়সী ব্যক্তি বলল: তুমি এখনও হালাল হওনি।উম্মু সালামা (রাঃ) বলেন: তখন সুবাইআহ্ (রাঃ)-এর পরিবার অনুপস্থিত ছিল। মধ্যবয়সী লোকটি আশা করল, তার পরিবার যখন আসবে হয়তো তারা তাকে অগ্রাধিকার দেবে। পরে সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হল। তিনি (ﷺ) বললেন: তুমি হালাল হয়ে গেছ, এখন তুমি যাকে ইচ্ছা বিয়ে করতে পার।

[১] অর্থাৎ স্বামীর মৃত্যুর পর সন্তান প্রসব করা অথবা চার মাস দশ দিন অতিবাহিত হওয়া- দু’য়ের মধ্যে যেটি শেষে হবে সেটি তার ইদ্দত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন