২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১১
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: قِيلَ لِابْنِ عَبَّاسٍ، فِي امْرَأَةٍ وَضَعَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِعِشْرِينَ لَيْلَةً: أَيَصْلُحُ لَهَا أَنْ تَزَوَّجَ؟ قَالَ: «لَا، إِلَّا آخِرَ الْأَجَلَيْنِ». قَالَ: قُلْتُ: قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4] فَقَالَ: «إِنَّمَا ذَلِكَ فِي الطَّلَاقِ»، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا مَعَ ابْنِ أَخِي - يَعْنِي أَبَا سَلَمَةَ - فَأَرْسَلَ غُلَامَهُ كُرَيْبًا، فَقَالَ: ائْتِ أُمَّ سَلَمَةَ، فَسَلْهَا هَلْ كَانَ هَذَا سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَجَاءَ فَقَالَ: قَالَتْ: نَعَمْ، سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ وَضَعَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِعِشْرِينَ لَيْلَةً، «فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَزَوَّجَ» فَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ يَخْطُبُهَا
আবূ সালামা ইব্ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
কেউ ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করল, যদি কোনো স্ত্রীলোক স্বামীর মৃত্যুর বিশদিনের মধ্যে সন্তান প্রসব করে, তবে কি তার বিবাহ করা ঠিক হবে? ইবনু আব্বাস (রাঃ) বললেন: না। যতক্ষণ না সে তার দুই ইদ্দতের মধ্যে দীর্ঘটি পূর্ণ করে।আবু সালামা (রাঃ) বলেন, আমি বললাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো বলেছেন: "গর্ভবতী নারীদের ইদ্দতকাল হলো তাদের সন্তান প্রসব পর্যন্ত।” ইবনু আব্বাস (রাঃ) বললেন, এই আদেশ তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রে।এরপর আবু হুরায়রা (রাঃ) বললেন: আমি আমার ভাইপো আবু সালামার সাথে এই কথার পর তিনি তার দাস কুরায়বকে উম্মু সালামা (রাঃ)-এর নিকট পাঠালেন। তিনি বললেন, তুমি উম্মু সালামা (রাঃ)-এর কাছে গিয়ে জিজ্ঞেস কর, এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কোনো সুন্নাত আছে কিনা। কুরায়ব (রাঃ) উম্মু সালামা (রাঃ)-এর নিকট গিয়ে আবু হুরায়রা (রাঃ) যা বলেছেন তা ব্যক্ত করলে উম্মু সালামা (রাঃ) বললেন: হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত এ বিষয়ে এই যে, সুবাইআহ আল আসলামিয়া (রাঃ) তার স্বামীর মৃত্যুর বিশদিন পর সন্তান প্রসব করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিবাহের অনুমতি দেন। আর আবু সানাবিল তার বিবাহের প্রস্তাবদাতাদের একজন।
