২৭/৫৬. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫১২ - তালাক

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার ‘ইদ্দাতকাল

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫১২

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ وَابْنَ عَبَّاسٍ وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ تَذَاكَرُوا عِدَّةَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا تَضَعُ عِنْدَ وَفَاةِ زَوْجِهَا، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: تَعْتَدُّ آخِرَ الْأَجَلَيْنِ، وَقَالَ أَبُو سَلَمَةَ: بَلْ تَحِلُّ حِينَ تَضَعُ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا مَعَ ابْنِ أَخِي، فَأَرْسَلُوا إِلَى أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَفَقَالَتْ: وَضَعَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِيَسِيرٍ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَهَا أَنْ تَتَزَوَّجَ»

সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্, ইবনু 'আব্বাস ও আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রাঃ) নিজেদের মধ্যে ঐ মহিলার 'ইদ্দাত সম্পর্কে আলোচনা করেন। তার স্বামী মারা যাওয়ার পর সে সন্তান প্রসব করে। ইবনু 'আব্বাস (রাঃ) বললেন: দু'টি 'ইদ্দাতের মধ্যে যেটি দীর্ঘতর তাই তার 'ইদ্দাত। আবূ সালামাহ্ (রাঃ) বললেন: সেই মহিলা তার সন্তান প্রসব করলে তার 'ইদ্দাত পূর্ণ হবে। আবূ হুরায়রাহ্ (রাঃ) বললেন: আমি আমার ভাতিজার সাথে একমত।এরপর তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামাহ্ (রাঃ)-এর নিকট এক ব্যক্তিকে পাঠালে তিনি বললেন: আসলাম গোত্রের সুবায়'আর স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর সন্তান প্রসব করল। এ ব্যাপারে সুবায়'আহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এর সমাধান চাইল। তিনি (ﷺ) তাঁকে বিবাহ করার অনুমতি প্রদান করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন