২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫০৮
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: أَخْبَرَنِي جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ أَبِي السَّنَابِلِ، قَالَ: وَضَعَتْ سُبَيْعَةُ حَمْلَهَا بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِثَلَاثَةٍ وَعِشْرِينَ أَوْ خَمْسَةٍ وَعِشْرِينَ لَيْلَةً، فَلَمَّا تَعَلَّتْ تَشَوَّفَتْ لِلْأَزْوَاجِ فَعِيبَ ذَلِكَ عَلَيْهَا، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا يَمْنَعُهَا، قَدْ انْقَضَى أَجَلُهَا»
আবূ সানাবিল (রাঃ) হতে বর্ণিতঃ
সুবাইআ (রাঃ)-এর স্বামীর মারা যাওয়ার তেইশ অথবা পঁচিশ দিন পর সন্তান প্রসব করেন। তাঁর নিফাসের পর তিনি অন্যত্র বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। ফলে লোকেরা তার সমালোচনা করল। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সংবাদ দেয়া হলে তিনি বললেন: এখন তার বিয়ে করতে বাধা কোথায়? কেননা তার তো ‘ইদ্দত পূর্ণ হয়েছে।
