৩০/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৫৪ - দশবার দুধপান ও প্রবেশের অনুমতি

শিশুদের দুধ পান করানো

দশবার দুধপান: সালিমের ঘটনা ও সতর্কতার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৫৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِيْنَ أَرْسَلَتْ بِهِ وَهُوَ يَرْضَعُ إِلَى أُخْتِهَا أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالَتْ أَرْضِعِيهِ عَشْرَ رَضَعَاتٍ حَتَّى يَدْخُلَ عَلَيَّ قَالَ سَالِمٌ فَأَرْضَعَتْنِي أُمُّ كُلْثُومٍ ثَلَاثَ رَضَعَاتٍ ثُمَّ مَرِضَتْ فَلَمْ تُرْضِعْنِي غَيْرَ ثَلَاثِ رَضَعَاتٍ فَلَمْ أَكُنْ أَدْخُلُ عَلَى عَائِشَةَ مِنْ أَجْلِ أَنَّ أُمَّ كُلْثُومٍ لَمْ تُتِمَّ لِي عَشْرَ رَضَعَاتٍ.

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

সালিম ইবনু আবদিল্লাহ (রহঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন, তখন আয়িশা উম্মুল মু’মিনীন (রাঃ) তাঁকে পাঠালেন তাঁর ভগ্নী উম্মে কুলসুম বিন্ত আবী বাকর (রাঃ)-এর নিকট এবং বলে দিলেন একে (সালিমকে) দশবার দুধ চোষায়ে দিন, যেন সে আমার নিকট প্রবেশ করতে পারে। সালিম বলেন : উম্মে কুলসুম আমাকে তিনবার দুধ চোষায়েছেন। তারপর তিনি (উম্মে কুলসুম) পীড়িত হন, তাই আমাকে তিনবার ছাড়া আর দুধ পান করাননি, যেহেতু উম্মে কুলসুম আমাকে দশবার দুধ পান করাননি তাই আমি আয়িশা (রাঃ)-এর নিকট প্রবেশ করতাম না।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৫৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় সালিম ইবনু আবদিল্লাহ (র)-এর ঘটনা এসেছে। তিনি দুগ্ধপোষ্য অবস্থায় ছিলেন। আয়িশা (রা) তাকে তার ভগ্নী উম্মে কুলসুম বিন্ত আবী বাকর (রা)-এর কাছে পাঠালেন এবং বললেন, তাকে দশবার দুধ পান করিয়ে দিন, যাতে সে আমার কাছে প্রবেশ করতে পারে। সালিম বলেন, উম্মে কুলসুম তাকে তিনবার দুধ পান করিয়েছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন, তাই তিনবারের বেশি দুধ পান করানো হয়নি। যেহেতু দশবার পূর্ণ হয়নি, তাই সালিম আয়িশা (রা)-এর কাছে প্রবেশ করতেন না। এই বর্ণনায় দুধপানের সংখ্যা, প্রবেশের অনুমতি এবং সতর্কতার বিষয় একসঙ্গে এসেছে। এতে বোঝা যায়, দুধ-সম্পর্কের বিষয়ে তারা খুব সাবধান ছিলেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুধ-সম্পর্কের বিষয়ে নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করার প্রতি সতর্কতা ছিল।
  • দশবার পূর্ণ না হওয়ায় সালিম আয়িশা (রা)-এর কাছে প্রবেশ করতেন না।
  • দুধপান সম্পর্কের কারণে ঘরে প্রবেশের বিধান প্রভাবিত হতে পারে।
  • সন্দেহ থাকলে সাবধান থাকা একটি ভালো শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন