৩০/২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৬০ - বড়দের দুধপান ও উমর (রা)-এর ফয়সালা
বয়স্ক হওয়ার পর দুধ পান করা
বড়দের দুধপান ধর্তব্য নয়: উমর (রা)-এর ফয়সালা
মুয়াত্তা ইমাম মালিক : ১২৬০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৬০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَأَنَا مَعَهُ عِنْدَ دَارِ الْقَضَاءِ يَسْأَلُهُ عَنْ رَضَاعَةِ الْكَبِيرِ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ إِنِّي كَانَتْ لِي وَلِيدَةٌ وَكُنْتُ أَطَؤُهَا فَعَمَدَتْ امْرَأَتِي إِلَيْهَا فَأَرْضَعَتْهَا فَدَخَلْتُ عَلَيْهَا فَقَالَتْ دُونَكَ فَقَدْ وَاللهِ أَرْضَعْتُهَا فَقَالَ عُمَرُ أَوْجِعْهَا وَأْتِ جَارِيَتَكَ فَإِنَّمَا الرَّضَاعَةُ رَضَاعَةُ الصَّغِيْرِ.
আবদুল্লাহ ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন : বয়স্কদের দুধ পানের বিষয়ে প্রশ্ন করার জন্য “দারুল কাযা” বিচারালয় ইহা ছিল উমর ফারূক (রাঃ)-এর ঘর, তাঁর শাহাদাতের পর তাঁর ঋণ পরিশোধ করার জন্য এই ঘর বিক্রি করা হয়, তাই একে দারুল কাযা বলা হয়)-এর নিকট এক ব্যক্তি আসল। আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-এর কাছে তখন আমি উপস্থিত ছিলাম।আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) বললেন : এক ব্যক্তি ‘উমর ইবন খাত্তাব (রাঃ)-এর নিকট এসে বললেন, আমার এক দাসী ছিল। আমি তার সাথে সঙ্গম করতাম আমার স্ত্রী ইচ্ছাপূর্বক তাকে দুধ খাওয়াইয়া দেয়, তারপর আমি সেই দাসীর নিকট (সঙ্গমের উদ্দেশ্যে) প্রবেশ করলাম। আমার স্ত্রী বলল থাম। উহার সাথে সংগত হইও না আল্লাহ্র কসম, আমি উহাকে দুধ পান করাইয়াছি। উমর (রাঃ) বললেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও, তারপর দাসীর নিকট গমন কর, দুধ পান করানো ছোটদের বেলায় গ্রহণযোগ্য হয়ে থাকে।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৬০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বড়দের দুধপান সম্পর্কে একটি প্রশ্নের ঘটনা এসেছে। আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর কাছে এক ব্যক্তি প্রশ্ন করতে এলে তিনি উমর ইবনু খাত্তাব (রা)-এর একটি ঘটনা বলেন। এক ব্যক্তি উমর (রা)-এর কাছে এসে জানায়, তার একটি দাসী ছিল, যার সঙ্গে সে সম্পর্ক করত। তার স্ত্রী ইচ্ছা করে সেই দাসীকে দুধ পান করিয়ে দেয় এবং পরে বলে, তার সঙ্গে সম্পর্ক করো না, কারণ আমি তাকে দুধ পান করিয়েছি। তখন উমর (রা) বলেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও এবং তোমার দাসীর কাছে যাও; কারণ দুধপানের বিধান ছোটদের বেলায় গ্রহণযোগ্য। এই বর্ণনায় বড়দের দুধপানকে দুধ-সম্পর্ক তৈরির কারণ হিসেবে ধরা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমর (রা)-এর ফয়সালায় বড়দের দুধপান ধর্তব্য নয় বলা হয়েছে।
- দুধপানের বিধান ছোট বয়সের সঙ্গে সম্পর্কিত।
- ইচ্ছাকৃতভাবে সম্পর্ক নষ্ট করার চেষ্টাকে এখানে গ্রহণ করা হয়নি।
- রাযা‘আতের বিধান বুঝতে বয়সের বিষয়টি গুরুত্বপূর্ণ।
