৩১/১৯. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩০৬ - কব্জার আগে খাদ্যদ্রব্য বিক্রয় নিষেধ
ঈনা [১] এবং উহার সদৃশ [২] অন্যান্য বেচাকেনা এবং খাদ্যদ্রব্যকে কব্জা করার পূর্বে বিক্রয় করা
[১] ‘ঈনা কোন বস্তু ধারে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করে পরে উহাকে কম মূল্যে নগদ ক্রয় করাকে ‘ঈনা বলা হয়।[২] যেসব বস্তু বিক্রেতার অধিকারে নেই সেইসব বস্তু বিক্রয় করে লাভের সন্ধান করা। প্রশাসকগণ নাগরিকদের জন্য খাদ্যশস্য কিংবা অন্যান্য দানের জন্য তমসুক লিখে দিতেন। তাকে আরবীতে صك বলা হয়, صكوك এর বহুবচন। সেই সময় খাদ্যশস্য বিতরণ করা হত জার নামক স্থান হতে। সেইখানে ছিল খাদ্যভাণ্ডার। জার মদীনা শরীফ হতে একদিন এক রাত্রির দূরত্বে অবস্থিত। স্থানটি সাগরপাড়ে অবস্থিত।
খাদ্যদ্রব্য কব্জার আগে বিক্রয় না করার হাদিস
মুয়াত্তা ইমাম মালিক : ১৩০৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩০৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করেছে, সে তা কব্জা করার পূর্বে যেন এটা বিক্রয় না করে। (বুখারী ২১২৬, মুসলিম ১৫২৬)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করে, সে তা পুরোপুরি গ্রহণ করার আগে বিক্রয় করবে না। এখানে কব্জা মানে শুধু কথায় মাল কেনা নয়; বরং ক্রেতা যেন বাস্তবে মাল বুঝে নেয়। এই নিয়ম ব্যবসাকে নিরাপদ রাখে, কারণ ক্রেতা এখনও যে জিনিস নিজের দখলে আনেনি, তা আবার বিক্রি করলে ঝুঁকি, ঝগড়া ও অন্যায় লাভের পথ খুলতে পারে। খাদ্য মানুষের মৌলিক প্রয়োজন, তাই এর লেনদেনে বেশি সতর্কতা দরকার। এই হাদিসের শিক্ষা হলো, আগে মাল গ্রহণ করতে হবে, তারপর বিক্রয়ের কথা ভাবতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাদ্যদ্রব্য কেনার পর আগে তা কব্জায় নিতে হবে।
- নিজ দখলে না আসা মাল বিক্রয় করা ঝুঁকিপূর্ণ।
- লেনদেনে বাস্তব দখল ও স্পষ্টতা রাখা দরকার।
- খাদ্য ব্যবসায় তাড়াহুড়া করে দ্বিতীয় বিক্রয় করা ঠিক নয়।
