৩১/১৯. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩০৯ - কব্জার আগে বিক্রয় বাতিল হওয়ার দৃষ্টান্ত
ঈনা [১] এবং উহার সদৃশ [২] অন্যান্য বেচাকেনা এবং খাদ্যদ্রব্যকে কব্জা করার পূর্বে বিক্রয় করা
[১] ‘ঈনা কোন বস্তু ধারে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করে পরে উহাকে কম মূল্যে নগদ ক্রয় করাকে ‘ঈনা বলা হয়।[২] যেসব বস্তু বিক্রেতার অধিকারে নেই সেইসব বস্তু বিক্রয় করে লাভের সন্ধান করা। প্রশাসকগণ নাগরিকদের জন্য খাদ্যশস্য কিংবা অন্যান্য দানের জন্য তমসুক লিখে দিতেন। তাকে আরবীতে صك বলা হয়, صكوك এর বহুবচন। সেই সময় খাদ্যশস্য বিতরণ করা হত জার নামক স্থান হতে। সেইখানে ছিল খাদ্যভাণ্ডার। জার মদীনা শরীফ হতে একদিন এক রাত্রির দূরত্বে অবস্থিত। স্থানটি সাগরপাড়ে অবস্থিত।
কব্জার আগে খাদ্য বিক্রয় বাতিলের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৩০৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩০৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ابْتَاعَ طَعَامًا أَمَرَ بِهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِلنَّاسِ فَبَاعَ حَكِيمٌ الطَّعَامَ قَبْلَ أَنْ يَسْتَوْفِيَهُ فَبَلَغَ ذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَرَدَّهُ عَلَيْهِ وَقَالَ لَا تَبِعْ طَعَامًا ابْتَعْتَهُ حَتَّى تَسْتَوْفِيَهُ.
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
হাকিম ইবনু হিযাম (রাঃ) খাদ্যদ্রব্য ক্রয় করলেন। উহা জনসাধারণের নিকট বিক্রয়ার্থে ক্রয় করার জন্য উমর (রাঃ) হুকুম দিয়েছিলেন। হাকিম ইবনু হিযাম (রাঃ) কব্জা করার পূর্বে সে খাদ্যদ্রব্য বিক্রয় করলেন। উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর নিকট সেই সংবাদ পৌঁছলে তিনি সেই বিক্রয় বাতিল করেছিলেন এবং বলেছিলেন, তোমার ক্রয়কৃত খাদ্যদ্রব্যকে কব্জা করার পূর্বে বিক্রয় করো না।
(হাদীসটি ইমাম মালিক (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩০৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় একটি বাস্তব ঘটনা এসেছে। হাকিম ইবনু হিযাম রা. মানুষের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করেছিলেন। কিন্তু তিনি খাদ্যদ্রব্য পূর্ণভাবে কব্জা করার আগে তা বিক্রয় করে দেন। সংবাদটি উমার ইবনু খাত্তাব রা.-এর কাছে পৌঁছালে তিনি সেই বিক্রয় বাতিল করেন এবং বলেন, তোমার ক্রয়কৃত খাদ্যদ্রব্য কব্জা করার আগে বিক্রয় করো না। এখানে বিধানটি শুধু উপদেশ হিসেবে নয়, বাস্তব ব্যবস্থাপনা হিসেবেও দেখা যায়। খাদ্যদ্রব্যের লেনদেনে হস্তগত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে, তা না হলে বিক্রয় ফিরিয়ে দেওয়া হয়েছে। এই হাদিস ব্যবসায় তাড়াহুড়া না করে মাল বুঝে নেওয়ার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কব্জার আগে খাদ্য বিক্রি করলে বিক্রয় বাতিল হতে পারে।
- খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বাস্তব দখল বড় শর্ত।
- প্রশাসনিকভাবে অন্যায় লেনদেন থামানো যেতে পারে।
- সৎ ব্যবসায় মাল বুঝে নেওয়ার আগে লাভের চেষ্টা করা ঠিক নয়।
