৩১/১৯. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩১১ - নিজের কাছে নেই এমন খাদ্য বিক্রয় নয়

ঈনা [১] এবং উহার সদৃশ [২] অন্যান্য বেচাকেনা এবং খাদ্যদ্রব্যকে কব্জা করার পূর্বে বিক্রয় করা

[১] ‘ঈনা কোন বস্তু ধারে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করে পরে উহাকে কম মূল্যে নগদ ক্রয় করাকে ‘ঈনা বলা হয়।[২] যেসব বস্তু বিক্রেতার অধিকারে নেই সেইসব বস্তু বিক্রয় করে লাভের সন্ধান করা। প্রশাসকগণ নাগরিকদের জন্য খাদ্যশস্য কিংবা অন্যান্য দানের জন্য তমসুক লিখে দিতেন। তাকে আরবীতে صك বলা হয়, صكوك এর বহুবচন। সেই সময় খাদ্যশস্য বিতরণ করা হত জার নামক স্থান হতে। সেইখানে ছিল খাদ্যভাণ্ডার। জার মদীনা শরীফ হতে একদিন এক রাত্রির দূরত্বে অবস্থিত। স্থানটি সাগরপাড়ে অবস্থিত।

নিজের কাছে নেই এমন খাদ্য বিক্রয়ের নিষেধ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩১১

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا أَرَادَ أَنْ يَبْتَاعَ طَعَامًا مِنْ رَجُلٍ إِلَى أَجَلٍ فَذَهَبَ بِهِ الرَّجُلُ الَّذِي يُرِيدُ أَنْ يَبِيعَهُ الطَّعَامَ إِلَى السُّوقِ فَجَعَلَ يُرِيهِ الصُّبَرَ وَيَقُولُ لَهُ مِنْ أَيِّهَا تُحِبُّ أَنْ أَبْتَاعَ لَكَ فَقَالَ الْمُبْتَاعُ أَتَبِيعُنِي مَا لَيْسَ عِنْدَكَ فَأَتَيَا عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَذَكَرَا ذَلِكَ لَهُ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لِلْمُبْتَاعِ لَا تَبْتَعْ مِنْهُ مَا لَيْسَ عِنْدَهُ وَقَالَ لِلْبَائِعِ لَا تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, এক ব্যক্তি ইচ্ছা করল অন্য এক ব্যক্তি হতে খাদ্যশস্য ধারে ক্রয় করতে। যেই ব্যক্তি তার নিকট খাদ্যশস্য বিক্রয় করতে মনস্থ করেছে সে এই ব্যক্তিকে বাজারে নিয়ে গেল। তারপর তাকে স্তূপ দেখাতে লাগল এবং তাকে বলল, এই স্তূপসমূহের কোনটি হতে আপনার নিকট বিক্রয় করলে আপনি পছন্দ করবেন? ক্রেতা বলল, যে বস্তু আপনার নিকট মওজুদ নাই আপনি সেই বস্তু আমার কাছে বিক্রয় করবেন কি?তারপর তারা উভয়ে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর নিকট এলেন। তার কাছে উভয়ে ঘটনা ব্যক্ত করলেন। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) ক্রেতাকে বললেন, তুমি উহা হতে তার নিকট মওজুদ নাই এরূপ বস্তু ক্রয় করো না, আর বিক্রেতাকে বললেন, তোমার নিকট যা মওজুদ নাই উহা বিক্রয় করো না।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩১১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন ব্যক্তি অন্যজনের কাছ থেকে ধারে খাদ্যশস্য কিনতে চাইছিলেন। বিক্রেতা তাকে বাজারে নিয়ে গিয়ে বিভিন্ন স্তূপ দেখাতে লাগলেন এবং বললেন, কোন স্তূপ থেকে আপনার জন্য কিনব? ক্রেতা বুঝলেন, বিক্রেতার নিজের কাছে সেই খাদ্য নেই। পরে তারা আবদুল্লাহ ইবনু উমার রা.-এর কাছে গেলে তিনি ক্রেতাকে বলেন, তার কাছে যা নেই তা কিনো না; আর বিক্রেতাকে বলেন, তোমার কাছে যা নেই তা বিক্রয় করো না। এই শিক্ষা খুব সহজ: আগে মাল নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে, তারপর বিক্রির কথা। এতে মিথ্যা প্রতিশ্রুতি, ঝুঁকি ও বাজারের ধোঁকা কমে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিক্রেতার কাছে মাল না থাকলে তা বিক্রি করা উচিত নয়।
  • ক্রেতারও এমন লেনদেন থেকে দূরে থাকা দরকার।
  • আগে মাল অর্জন ও দখল, পরে বিক্রয়—এটাই নিরাপদ পথ।
  • মজুদবিহীন বিক্রয় ঝগড়া ও ধোঁকার কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন