৪৫/৬০. অধ্যায়ঃ
এমন বস্তু বিক্রয় করা যা বিক্রেতার কাছে নেই
সুনানে নাসাঈ : ৪৬১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬১৩
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، يَأْتِينِي الرَّجُلُ، فَيَسْأَلُنِي الْبَيْعَ لَيْسَ عِنْدِي أَبِيعُهُ مِنْهُ، ثُمَّ أَبْتَاعُهُ لَهُ مِنَ السُّوقِ، قَالَ: «لَا تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ»
হাকীম ইব্ন হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি নবী (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল (ﷺ) এক ব্যক্তি আমার কাছে এসে আমার থেকে এমন কিছু ক্রয় করতে চায়, যা আমার কাছে বর্তমান নেই এবং আমি তা বাজার থেকে ক্রয় করে তার নিকট বিক্রয় করে থাকি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যা তোমার কাছে বর্তমান নেই, তুমি তা বিক্রয় করবে না।
